Home Bibles হোশেয় 13:15 · বাংলা বাইবেল
হোশেয় 13:15 · বাংলা বাইবেল

যদ্যপি ইফ্রয়িম ভ্রাতৃগণের মধ্যে ফলবান্‌ হয়, তথাপি এক পূর্ব্বীয় বায়ু আসিবে, সদাপ্রভুর শ্বাস প্রান্তর হইতে উঠিয়া আসিবে; তাহাতে তাহার উনুই শুষ্ক হইবে, ও তাহার উৎস শুকাইয়া যাইবে। ঐ ব্যক্তি তাহার সমস্ত মনোরম্য পাত্রের ভাণ্ডার লুটিবে।

Cross references

আদিপুস্তক 41:23

আর দেখ, সেগুলির পরে ম্লান, ক্ষীণ ও পূর্ব্বীয় বায়ুতে শোষিত সাতটী শীষ উঠিল।

আদিপুস্তক 41:52

পরে দ্বিতীয় পুত্রের নাম ইফ্রয়িম [ফলবান্] রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমার দুঃখভোগের দেশে ঈশ্বর আমাকে ফলবান্ করিয়াছেন।

আদিপুস্তক 48:19

কিন্তু তাঁহার পিতা অসম্মত হইয়া কহিলেন, বৎস, তাহা আমি জানি, আমি জানি; এও এক জাতি হইবে, এবং মহান্ও হইবে, তথাপি ইহার কনিষ্ঠ ভ্রাতা ইহা অপেক্ষাও মহান্‌ হইবে, ও তাহার বংশ বহুগোষ্ঠীক হইবে।

আদিপুস্তক 49:22

যোষেফ ফলবান্ তরু-পল্লব, জলপ্রবাহের পার্শ্বস্থিত ফলবান্ তরু পল্লব; তাহার শাখা সকল প্রাচীর অতিক্রম করে।

দ্বিতীয় বিবরণ 33:17

তাহার প্রথমজাত বৃষভ শোভাযুক্ত, তাহার শৃঙ্গযুগল গবয়ের শৃঙ্গ; তদ্দ্বারা সে পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত সমস্ত জাতিকে গুতাইবে; সেই শৃঙ্গযুগল ইফ্রয়িমের অযুত অযুত লোক, মনঃশির সহস্র সহস্র লোক।

ইয়োব 18:16

নীচে তাহার মূল শুষ্ক হইবে, উপরে তাহার শাখা ম্লান হইবে।

গীতসংহিতা 1:4

দুষ্টগণ সেরূপ নহে; কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়।

গীতসংহিতা 109:13

তাহার ভাবী বংশ উচ্ছিন্ন হউক, পরপুরুষের সময়ে তাহাদের নাম লুপ্ত হউক।

যিশাইয় 14:21

তোমরা উহার সন্তানদের জন্য বধস্থান প্রস্তুত কর, উহাদের পিতৃপুরুষদের অপরাধ প্রযুক্ত কর; তাহারা উঠিয়া পৃথিবী অধিকার না করুক, জগৎকে নগরে পরিপূর্ণ না করুক।

যিশাইয় 17:13

লোকবৃন্দ প্রবল বন্যার ন্যায় গর্জ্জন করিবে, কিন্তু তিনি তাহাদিগকে ধমক্‌ দিবেন, তাই তাহারা দূরে পলায়ন করিবে, এবং বায়ুর সম্মুখে পর্ব্বতস্থ ভুষীর ন্যায়, কিম্বা ঝড়ের সম্মুখে ঘূর্ণায়মান ধূলিরাশির ন্যায় তাড়িত হইবে।

যিশাইয় 41:16

তুমি তাহাদিগকে ঝাড়িবে বায়ু তাহাদিগকে উড়াইয়া লইবে, ও ঘূর্ণবায়ু তাহাদিগকে ছিন্নভিন্ন করিবে; আর তুমি সদাপ্রভুতে উল্লাস করিবে, ইস্রায়েলের পবিত্রতমের শ্লাঘা করিবে।

যিরমিয় 4:11

তৎকালে এই লোকদিগকে ও যিরূশালেমকে এই কথা বলা যাইবে, প্রান্তরস্থ বৃক্ষশূন্য গিরিমালা হইতে উষ্ণ বায়ু আমার জাতির কন্যার দিকে আসিতেছে, তাহা শস্য ঝাড়িবার কি পরিষ্কার করিবার নিমিত্ত নয়।

যিরমিয় 20:5

আর আমি এই নগরের সমস্ত সম্পত্তি, শ্রমোপার্জ্জিত অর্থ, বহুমূল্য বস্তু ও যিহূদার রাজগণের ধনকোষ সকল শত্রুগণের হস্তে প্রদান করিব; আর তাহারা সে সমস্ত লুটপাট করিয়া বাবিলে লইয়া যাইবে।

যিরমিয় 51:36

এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমার বিবাদ নিষ্পন্ন করিব; তোমার জন্য প্রতিশোধ লইব, এবং তাহার সমুদ্রকে জলশূন্য ও তাহার উনুইকে শুষ্ক করিব।

ইজেকিয়েল 17:10

আর দেখ, সে রোপিত হইয়াছে বলিয়া কি কৃতকার্য্য হইবে? পূর্ব্বীয় বায়ুস্পর্শে সে কি একেবারে শুষ্ক হইবে না? সে আপন প্ররোহ-স্থান ঐ কেয়ারীতে অবশ্য শুষ্ক হইয়া পড়িবে।

ইজেকিয়েল 19:12

কিন্তু সে কোপে উৎপাটিত হইল, ভূমিতে নিক্ষিপ্ত হইল; পূর্ব্বীয় বায়ুতে তাহার ফল শুষ্ক হইয়া পড়িল; তাহার দৃঢ় শাখা সকল ভগ্ন ও শুষ্ক হইল, অগ্নি সেগুলি গ্রাস করিল।

দানিয়েল 11:8

আর সে তাহাদের ঢালা প্রতিমাগণের সহিত, তাহাদের রৌপ্য ও স্বর্ণের নানা রমণীয় পাত্রের সহিত তাহাদের দেবগণকে বন্দি করিয়া মিসরে লইয়া যাইবে, পরে কয়েক বৎসর উত্তর দেশের রাজা হইতে নিবৃত্ত থাকিবে।

হোশেয় 4:19

বায়ু আপন পক্ষদ্বয়ে সেই জাতিকে তুলিয়াছে, তাহাতে তাহারা আপনাদের যজ্ঞের বিষয়ে লজ্জিত হইবে।

হোশেয় 9:11

ইফ্রয়িমের গৌরব পক্ষীর ন্যায় উড়িয়া যাইবে; না প্রসব, না গর্ভ, না গর্ভধারন হইবে।

হোশেয় 10:1

ইস্রায়েল দীর্ঘপল্লবা দ্রাক্ষালতাস্বরূপ, তাহার ফল ধরে; সে আপন ফলের আধিক্য অনুসারে অধিক যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়াছে, আপন দেশের উৎকর্ষ অনুসারে উৎকৃষ্ট উৎকৃষ্ট স্তম্ভ নির্ম্মাণ করিয়াছে।

যোনা 4:8

পরে যখন সূর্য্য উঠিল, ঈশ্বর উষ্ণ পূর্ব্বীয় বায়ু নিরূপণ করিলেন, তাহাতে যোনার মস্তকে এমন রৌদ্র লাগিল যে, তিনি পরিক্লান্ত হইয়া আপন মৃত্যু প্রার্থনা করিয়া কহিলেন, আমার জীবন অপেক্ষা মরণ ভাল।

নাহূম 2:9

তোমরা রৌপ্য লুট কর, স্বর্ণ লুট কর; কেননা আয়োজিত সামগ্রীর শেষ নাই; সর্ব্বপ্রকার রত্নের প্রতাপ আছে।

Interlinear

Choose Theme