আর তোমার ভ্রাতাদের অপেক্ষা এক অংশ তোমাকে বেশী দিলাম; তাহা আমি আপন খড়গ ও ধনুর দ্বারা ইমোরীয়দের হস্ত হইতে লইয়াছি।
Cross references
আর [তোমার বংশের] চতুর্থ পুরুষ এই দেশে ফিরিয়া আসিবে; কেননা ইমোরীয়দের অপরাধ এখনও সম্পূর্ণ হয় নাই।
পরে শিখিমের পিতা যে হমোর, তাহার সন্তানদিগকে রৌপ্যের এক শত কসীতা [মুদ্রা] দিয়া তিনি আপন তাম্বু স্থাপনের ভূমিখণ্ড ক্রয় করিলেন;
তাহারা উহাদের মেষ, গোরু ও গর্দ্দভ সকল এবং নগরস্থ ও ক্ষেত্রস্থ যাবতীয় দ্রব্য হরণ করিল;
কিন্তু সে অপ্রিয়ার পুত্রকে জ্যৈষ্ঠরূপে স্বীকার করিয়া আপন সর্ব্বস্বের দুই অংশ তাহাকে দিবে; কারণ সে তাহার শক্তির প্রথম ফল, জ্যৈষ্ঠাধিকার তাহারই।
পরে যোষেফ-সন্তানগণ যিহোশূয়কে কহিল, আপনি অধিকারার্থে আমাকে কেবল এক অংশ ও এক ভাগ কেন দিলেন? এ যাবৎ সদাপ্রভু আমাকে আশীর্ব্বাদ করাতে আমি বড় জাতি হইয়াছি।
আর ইস্রায়েল-সন্তানগণ যোষেফের অস্থি, যাহা মিসর হইতে আনিয়াছিল, তাহা শিখিমে সেই ভূমিখণ্ডে পুঁতিল, যাহা যাকোব এক শত রৌপ্য-মুদ্রায় শিখিমের পিতা হমোরের সন্তানগণের কাছে ক্রয় করিয়াছিলেন; আর তাহা যোষেফ-সন্তানগণের অধিকার হইল।
সুতরাং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু আপন প্রজা ইস্রায়েলের সম্মুখে ইমোরীয়দিগকে অধিকারচ্যুত করিলেন; এখন আপনি কি তাহাদের দেশ অধিকার করিবেন?
তাহার পর হেৎ,
কারণ যিহূদা আপন ভ্রাতৃগণের মধ্যে পরাক্রমী হইল, এবং তাহা হইতে নায়ক উৎপন্ন হইলেন, কিন্তু জ্যেষ্ঠাধিকার যোষেফের হইল।
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ইস্রায়েলের দ্বাদশ বংশকে যে দেশ অধিকার জন্য দিবে, তাহার সীমা এই; যোষেফের দুই অংশ হইবে।
আমিই ত তাহাদের সম্মুখে সেই ইমোরীয়কে উচ্ছিন্ন করিয়াছিলাম, যে এরস বৃক্ষবৎ দীর্ঘকায় ও অলোন বৃক্ষবৎ বলিষ্ঠ ছিল; তবু আমি ঊর্দ্ধে তাহার ফল ও নীচে তাহার মূল উচ্ছিন্ন করিয়াছিলাম।
তাহাতে তিনি শুখর নামক শমরিয়ার এক নগরের নিকটে গেলেন; যাকোব আপন পুত্র যোষেফকে যে ভূমি দান করিয়াছিলেন, সেই নগর তাহার নিকটবর্ত্তী।