Home Bibles আদিপুস্তক 44:7 · বাংলা বাইবেল
আদিপুস্তক 44:7 · বাংলা বাইবেল

তাঁহারা বলিলেন, মহাশয়, কেন এমন কথা বলেন? আপনার দাসেরা যে এমন কর্ম্ম করিবে, তাহা দূরে থাকুক।

Cross references

আদিপুস্তক 34:25

পরে তৃতীয় দিবসে তাহারা পীড়িত হইলে দীণার সহোদর শিমিয়োন ও লেবি, যাকোবের এই দুই পুত্র আপন আপন খড়গ গ্রহণ করিয়া নির্ভয়ে নগর আক্রমণ করতঃ সকল পুরুষকে বধ করিল।

আদিপুস্তক 35:22

সেই দেশে ইস্রায়েলের অবস্থিতি কালে রূবেণ গিয়া আপন পিতার বিল্‌হা নাম্নী উপপত্নীর সহিত শয়ন করিল, এবং ইস্রায়েল তাহা শুনিতে পাইলেন।

আদিপুস্তক 37:18

তাহারা দূর হইতে তাহাকে দেখিতে পাইল, এবং সে নিকটে উপস্থিত হইবার পূর্ব্বে তাহাকে বধ করিবার জন্য ষড়যন্ত্র করিল।

আদিপুস্তক 38:16

অতএব সে পুত্রবধূকে চিনিতে না পারাতে পথের পার্শ্বে তাহার নিকটে গিয়া কহিল, আইস, আমি তোমার কাছে গমন করি। তামর কহিল, আমার কাছে আসিবার জন্য আমাকে কি দিবে?

যিহোশূয় 22:22

ঈশ্বরদের ঈশ্বর সদাপ্রভু, ঈশ্বরদের ঈশ্বর সদাপ্রভু, তিনিই জানেন, এবং ইস্রায়েল, সেও জানিবে; যদি আমরা সদাপ্রভুর বিপরীতে বিদ্রোহ-ভাবে কিম্বা সত্যলঙ্ঘনের ভাবে ইহা করিয়া থাকি, তবে অদ্য আমাদিগকে রক্ষা করিও না।

২ শমূয়েল 20:20

যোয়াব উত্তর করিলেন, গ্রাস করা কিম্বা বিনাশ করা আমা হইতে দূরে থাকুক, দূরে থাকুক।

২ রাজাবলি 8:13

হসায়েল কহিলেন, আপনার এই কুকুর তুল্য দাস কে যে, এমন মহৎ কর্ম্ম করিবে? ইলীশায় কহিলেন, সদাপ্রভু আমাকে দেখাইয়াছেন যে, আপনি অরামের রাজা হইবেন।

হিতোপদেশ 22:1

প্রচুর ধন অপেক্ষা সুখ্যাতি বরণীয়; রৌপ্য ও সুবর্ণ অপেক্ষা প্রসন্নতা ভাল।

উপদেশক 7:1

উৎকৃষ্ট তৈল অপেক্ষা সুখ্যাতি ভাল, এবং জন্মদিন অপেক্ষা মরণদিন ভাল।

ইব্রীয় 13:18

আমাদের নিমিত্ত প্রার্থনা কর, কেননা আমরা নিশ্চয় জানি, আমাদের সৎসংবেদ আছে, সর্ব্ববিষয়ে সদাচরণ করিতে বাঞ্ছা করিতেছি।

Interlinear

Choose Theme