Home Bibles আদিপুস্তক 16:7 · বাংলা বাইবেল
আদিপুস্তক 16:7 · বাংলা বাইবেল

পরে সদাপ্রভুর দূত প্রান্তরের মধ্যে এক জলের উনুইয়ের নিকটে, শূরের পথে যে উনুই আছে, তাহার নিকটে তাহাকে পাইয়া কহিলেন,

Cross references

আদিপুস্তক 20:1

আর অব্রাহাম তথা হইতে দক্ষিণ দেশে যাত্রা করিয়া কাদেশ ও শূরের মধ্যস্থানে থাকিলেন, ও গরারে প্রবাস করিলেন।

আদিপুস্তক 21:17

তখন ঈশ্বর বালকটীর রব শুনিলেন; আর ঈশ্বরের দূত আকাশ হইতে ডাকিয়া হাগারকে কহিলেন, হাগার, তোমার কি হইল? ভয় করিও না, বালকটী যেখানে আছে, ঈশ্বর তথা হইতে উহার রব শুনিলেন;

আদিপুস্তক 22:11

এমন সময়ে আকাশ হইতে সদাপ্রভুর দূত তাঁহাকে ডাকিলেন, কহিলেন, অব্রাহাম, অব্রাহাম। তিনি কহিলেন, দেখুন এই আমি।

আদিপুস্তক 22:15

পরে সদাপ্রভুর দূত দ্বিতীয় বার আকাশ হইতে অব্রাহামকে ডাকিয়া কহিলেন, সদাপ্রভু বলিতেছেন,

আদিপুস্তক 25:18

আর তাঁহার সন্তানগণ হবীলা অবধি অশূরিয়ার দিকে মিসরের সম্মুখস্থ শূর পর্য্যন্ত বসতি করিল; তিনি তাঁহার সকল ভ্রাতার সম্মুখে বসতিস্থান পাইলেন।

আদিপুস্তক 31:11

তখন ঈশ্বরের দূত স্বপ্নে আমাকে বলিলেন, হে যাকোব; আর আমি কহিলাম, দেখুন, এই আমি। তিনি বলিলেন,

যাত্রাপুস্তক 15:22

আর মোশি ইস্রায়েলকে সূফসাগর হইতে অগ্রে চালাইলেন, তাহাতে তাহারা শূর প্রান্তরে গমন করিল; আর তিন দিন প্রান্তরে যাইতে যাইতে জল পাইল না।

১ শমূয়েল 15:7

পরে শৌল হবীলা অবধি মিসরের সম্মুখস্থ শূর পর্য্যন্ত অমালেককে আঘাত করিলেন।

হিতোপদেশ 15:3

সদাপ্রভুর চক্ষু সর্ব্বস্থানেই আছে, তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে।

Interlinear

Choose Theme