Home Bibles আদিপুস্তক 13:9 · বাংলা বাইবেল
আদিপুস্তক 13:9 · বাংলা বাইবেল

তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি, আমা হইতে পৃথক্‌ হও; হয়, তুমি বামে যাও, আমি দক্ষিণে যাই; নয়, তুমি দক্ষিণে যাও, আমি বামে যাই।

Cross references

আদিপুস্তক 20:15

আর অবীমেলক কহিলেন, দেখুন, আমার দেশ আপনার সমক্ষে আছে আপনার যথা ইচ্ছা, বসতি করুন।

আদিপুস্তক 34:10

আর আমাদের সহিত বাস কর; এই দেশ তোমাদের সম্মুখে রহিল, তোমরা এখানে বসতি ও বাণিজ্য কর, এখানে অধিকার গ্রহণ কর।

গীতসংহিতা 120:7

আমি সন্ধিপ্রিয়, কিন্তু যখন কথা বলি উহারা যুদ্ধ চায়।

রোমীয় 12:18

যদি সাধ্য হয়, তোমাদের যত দূর হাত থাকে, মনুষ্যমাত্রের সহিত শান্তিতে থাক।

১ করিন্থীয় 6:7

তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, ইহাতে তোমাদের বিশেষ ক্ষতি হইতেছে। বরং অন্যায় সহ্য কর না কেন? বরং বঞ্চিত হও না কেন?

ইব্রীয় 12:14

সকলের সহিত শান্তির অনুধাবন কর, এবং যাহা ব্যতিরেকে কেহই প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন কর; সাবধান হইয়া দেখ, পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়;

যাকোব 3:13

তোমাদের মধ্যে জ্ঞানবান্‌ ও বুদ্ধিমান্‌ কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক।

১ পিতর 3:8

অবশেষে বলি, তোমরা সকলে সমমনা, পরদুঃখে দুঃখিত, ভ্রাতৃপ্রেমিক; স্নেহবান্‌ ও নম্রমনা হও।

Interlinear

Choose Theme