Home Bibles আদিপুস্তক 13:6 · বাংলা বাইবেল
আদিপুস্তক 13:6 · বাংলা বাইবেল

আর সেই দেশে একত্র বাস সম্পোষ্য হইল না, কেননা তাঁহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাঁহারা একত্র বাস করিতে পারিলেন না।

Cross references

আদিপুস্তক 36:6

পরে এষৌ আপন স্ত্রী পুত্র কন্যাগণ ও গৃহস্থিত অন্য সকল প্রাণীকে, এবং আপন পশ্বাদি সমস্ত ধন ও কনান দেশে উপার্জ্জিত সমস্ত সম্পত্তি লইয়া যাকোব ভ্রাতার সম্মুখ হইতে আর এক দেশে প্রস্থান করিলেন।

আদিপুস্তক 36:7

কেননা তাঁহাদের প্রচুর সম্পত্তি থাকাতে একত্র বাস সম্পোষ্য হইল না, এবং পশুধন প্রযুক্ত তাঁহাদের সেই প্রবাস দেশে স্থান কুলাইল না।

উপদেশক 5:10

যে ব্যক্তি রৌপ্য ভালবাসে, সে রৌপ্যে তৃপ্ত হয় না; আর যে ব্যক্তি ধনরাশি ভালবাসে, সে ধনাগমে তৃপ্ত হয় না; ইহাও অসার।

লূক 12:17

তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল, কি করি? আমার শস্য রাখিবার ত স্থান নাই।

১ তীমথিয় 6:9

কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে, তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়, সে সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে।

Interlinear

Choose Theme