আর অব্রামের সহযাত্রী লোটেরও অনেক মেষ ও গো এবং তাম্বু ছিল।
Cross references
আদার গর্ভে যাবল জন্মিল, সে তাম্বুবাসী পশুপালকদের আদিপুরুষ ছিল। তাহার ভ্রাতার নাম যূবল;
পরে অব্রাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে যাত্রা করিলেন; এবং লোটও তাঁহার সঙ্গে গেলেন। হারণ হইতে প্রস্থান কালে অব্রামের পঁচাত্তর বৎসর বয়স ছিল।
অব্রাম আপন স্ত্রী সারীকে ও ভ্রাতুষ্পুত্র লোটকে এবং হারণে তাঁহারা যে ধন উপার্জ্জন করিয়াছিলেন, ও যে প্রাণিগণকে লাভ করিয়াছিলেন, সে সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্রা করিলেন, এবং কনান দেশে আসিলেন।
পরে সেই বালকেরা বড় হইলে এষৌ নিপুণ শিকারী ও প্রান্তরবিহারী হইলেন; কিন্তু যাকোব শান্ত ছিলেন, তিনি তাম্বুতে বাস করিতেন।
লোকে তাহাদের তাম্বু ও পশুপাল সকল লইয়া যাইবে; তাহাদের যবনিকা, তাহাদের সমস্ত পাত্র ও তাহাদের উষ্ট্রদিগকে আপনাদের নিমিত্ত লইয়া যাইবে; এবং উচ্চৈঃস্বরে তাহাদের বিষয়ে বলিবে, চারিদিকেই ভয়।