Home Bibles এজরা 8:31 · বাংলা বাইবেল
এজরা 8:31 · বাংলা বাইবেল

পরে প্রথম মাসের দ্বাদশ দিনে আমরা যিরূশালেমে যাইবার জন্য অহবা নদী হইতে প্রস্থান করিলাম, আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের হস্ত ছিল, তিনি পথিমধ্যে শত্রুদের ও গুপ্ত দস্যুদলের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিলেন।

Cross references

এজরা 7:9

প্রথম মাসের প্রথম দিনে তিনি বাবিল হইতে যাত্রা আরম্ভ করিয়াছিলেন, এবং তাঁহার উপরে তাঁহার ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তিনি পঞ্চম মাসের প্রথম দিনে যিরূশালেমে উপস্থিত হইলেন।

এজরা 7:28

এবং রাজার, তাঁহার মন্ত্রীদের ও রাজার সকল পরাক্রমী অধ্যক্ষের সাক্ষাতে আমাকে দয়াপ্রাপ্ত করিলেন। আর আমার উপরে আমার ঈশ্বর সদাপ্রভুর হস্ত থাকায় আমি সবল হইলাম, এবং আমার সহিত যাইবার নিমিত্ত ইস্রায়েলের মধ্য হইতে প্রধান লোকদিগকে একত্র করিলাম।

এজরা 8:15

আমি তাহাদিগকে অহবা-গামিনী নদীর কাছে একত্র করিয়াছিলাম; সেই স্থানে আমরা শিবির স্থাপন করিয়া তিন দিন রহিলাম, আর লোকদের ও যাজকদের প্রতি নিরীক্ষণ করিলে আমি সে স্থানে লেবির সন্তানদের কাহাকেও দেখিতে পাইলাম না।

এজরা 8:21

পরে আমাদের নিমিত্ত এবং আমাদের বালকবালিকাদের ও সমস্ত সম্পত্তির নিমিত্ত সরল পথ যাচ্ঞা করিবার অভিপ্রায়ে আমাদের ঈশ্বরের সাক্ষাতে আপনাদিগকে বিনীত করিবার জন্য আমি সেই স্থানে অহবা নদীর নিকটে উপবাস ঘোষণা করিলাম।

ইয়োব 5:19

তিনি ছয় সঙ্কট হইতে তোমাকে উদ্ধার করিবেন, সপ্ত সঙ্কটে অমঙ্গল তোমাকে স্পর্শ করিবে না।

গীতসংহিতা 91:9

‘হাঁ, সদাপ্রভু, তুমিই আমার আশ্রয়’। তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ;

গীতসংহিতা 91:14

‘সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব; আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে।

যিশাইয় 41:10

ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর; আমি তোমাকে পরাক্রম দিব; আমি তোমার সাহায্য করিব; আমি আপন ধর্ম্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব।

প্রেরিতদের কার্য 25:3

আর বিনতিপূর্ব্বক তাঁহার বিরুদ্ধে এই অনুগ্রহ যাচ্ঞা করিতে লাগিলেন, যেন পৌলকে যিরূশালেমে ডাকিয়া পাঠান। তাঁহারা পথিমধ্যে তাঁহাকে বধ করিবার জন্য ঘাঁটি বসাইতে চাহিয়াছিলেন।

প্রেরিতদের কার্য 26:22

কিন্তু ঈশ্বর হইতে সাহায্য প্রাপ্ত হইয়া আমি অদ্য পর্য্যন্ত দাঁড়াইয়া আছি, ক্ষুদ্র ও মহান্‌ সকলের কাছে সাক্ষ্য দিতেছি, ভাববাদিগণ এবং মোশিও যাহা ঘটিবে বলিয়া গিয়াছেন, ইহা ছাড়া আর কিছুই বলিতেছি না।

Interlinear

Choose Theme