পরে যাজকেরা ও লেবীয়েরা যিরূশালেমে আমাদের ঈশ্বরের গৃহে লইয়া যাইবার নিমিত্ত সেই তৌল পরিমিত রৌপ্য, স্বর্ণ ও পাত্র গ্রহণ করিল।
Cross references
আর আমার যতটা ক্ষমতা আছে, তদনুসারে আমি আমার ঈশ্বরের গৃহের নিমিত্ত স্বর্ণময় দ্রব্যের জন্য স্বর্ণ, রৌপ্যময় দ্রব্যের জন্য রৌপ্য, পিত্তলময় দ্রব্যের জন্য পিত্তল, লৌহময় দ্রব্যের জন্য লৌহ, ও কাষ্ঠময় দ্রব্যের জন্য কাষ্ঠ, এবং গোমেদক মণি, খচণার্থক মণি, তেজস্বী প্রস্তর ও নানাবর্ণের প্রস্তর, এবং সর্ব্বপ্রকার বহুমূল্য প্রস্তর ও মর্ম্মর প্রস্তর প্রচুররূপে আয়োজন করিয়াছি।
কারণ পথে শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করণার্থে রাজার কাছে এক দল সৈন্য কি অশ্বারোহী চাহিতে আমার লজ্জা বোধ হইয়াছিল; বস্তুতঃ আমরা রাজাকে এই কথা বলিয়াছিলাম, আমাদের ঈশ্বরের হস্ত মঙ্গলের নিমিত্ত তাঁহার সমস্ত অন্বেষণকারীর উপরে আছে, কিন্তু যাহারা তাঁহাকে ত্যাগ করে, তাঁহার পরাক্রম ও ক্রোধ সেই সকলের বিরুদ্ধ।
আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহের অনুরোধে আমি তোমার মঙ্গল চেষ্টা করিব।
লিবানোনের গৌরব তোমার কাছে আসিবে, দেবদারু, তিধর ও তাশূর বৃক্ষ একত্র আসিবে, আমার পবিত্র স্থান বিভূষিত করিবার নিমিত্ত আসিবে, এবং আমি আপন চরণের স্থান গৌরবান্বিত করিব।