আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তাহারা আমাদের নিকটে ইস্রায়েলের পুত্র লেবির বংশজাত মহলির সন্তানদের মধ্যে এক জন প্রবীণকে, আর শেরেবিয়কে এবং তাহার পুত্র ও ভ্রাতৃগণ আঠার জনকে,
Cross references
আর আপন আপন গোষ্ঠী অনুসারে মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এই সকলে স্ব স্ব পিতৃকুলানুসারে লেবীয়দের গোষ্ঠী।
লেবির সন্তান—গের্শোন, কহাৎ ও মরারি।
ইলিয়াসরের পুত্র পীনহস, পীনহসের পুত্র অবিশূয়,
মরারির সন্তান মহলি ও মূশি। আপন আপন পিতৃকুলানুসারে এই সকল লেবীয়দের গোষ্ঠী।
ইষ্রা মোশির ব্যবস্থায়, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দত্ত ব্যবস্থায়, ব্যুৎপন্ন অধ্যাপক ছিলেন, এবং তাঁহার উপরে তাঁহার ঈশ্বর সদাপ্রভুর হস্ত থাকায় রাজা তাঁহার সমস্ত বাঞ্ছিত বিষয় তাঁহাকে দিলেন।
প্রথম মাসের প্রথম দিনে তিনি বাবিল হইতে যাত্রা আরম্ভ করিয়াছিলেন, এবং তাঁহার উপরে তাঁহার ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তিনি পঞ্চম মাসের প্রথম দিনে যিরূশালেমে উপস্থিত হইলেন।
এবং রাজার, তাঁহার মন্ত্রীদের ও রাজার সকল পরাক্রমী অধ্যক্ষের সাক্ষাতে আমাকে দয়াপ্রাপ্ত করিলেন। আর আমার উপরে আমার ঈশ্বর সদাপ্রভুর হস্ত থাকায় আমি সবল হইলাম, এবং আমার সহিত যাইবার নিমিত্ত ইস্রায়েলের মধ্য হইতে প্রধান লোকদিগকে একত্র করিলাম।
তখন আমি ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইল্নাথন, যারিব, ইল্নাথন, নাথন, সখরিয়, ও মশুল্লম এই সকল প্রধান লোককে, এবং যোয়ারীব ও ইল্নাথন নামে দুই জন শিক্ষককে ডাকিতে পাঠাইলাম।
কারণ পথে শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করণার্থে রাজার কাছে এক দল সৈন্য কি অশ্বারোহী চাহিতে আমার লজ্জা বোধ হইয়াছিল; বস্তুতঃ আমরা রাজাকে এই কথা বলিয়াছিলাম, আমাদের ঈশ্বরের হস্ত মঙ্গলের নিমিত্ত তাঁহার সমস্ত অন্বেষণকারীর উপরে আছে, কিন্তু যাহারা তাঁহাকে ত্যাগ করে, তাঁহার পরাক্রম ও ক্রোধ সেই সকলের বিরুদ্ধ।
পরে আমি যাজকদের মধ্যে বারো জন প্রধানকে, অর্থাৎ শেরেবিয়কে, হশবিয়কে, ও তাহাদের সহিত তাহাদের দশ জন ভ্রাতাকে পৃথক্ করিলাম;
আর মন্দিরের পার্শ্বস্থ দুর্গ-দ্বারের ও নগর-প্রাচীরের ও আমার প্রবেশ-গৃহের কড়িকাষ্ঠের নিমিত্ত রাজার বন-রক্ষক আসফ যেন আমাকে কাষ্ঠ দেন এই জন্য তাঁহার নামেও একখানি পত্র দিতে আজ্ঞা হউক। তাহাতে আমার উপরে আমার ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় রাজা আমাকে সে সমস্ত দিলেন।
আর যেশূয়, বানি, শেরেবিয়, যামীন, অক্কুব, শব্বথয়, হোদিয়, মাসেয়, কলীট, অসরীয়, যোষাবদ, হানন, পলায় ও লেবীয়েরা লোকদিগকে ব্যবস্থা-পুস্তকের অর্থ বুঝাইয়া দিল; আর লোকেরা স্ব স্ব স্থানে দাঁড়াইয়া রহিল।
আর যেশূয় ও বানি, কদ্মীয়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি, কনানী, ইহারা লেবীয়দের সোপানে দাঁড়াইয়া আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে উচ্চৈঃস্বরে ক্রন্দন করিল।
মীখা, রহোব, হশবিয়,
লেবীয়দের প্রধান লোক হশবিয়, শেরেবিয়, ও কদ্মীয়েলের পুত্র যেশূয়, এবং তাহাদের সম্মুখস্থ ভ্রাতৃগণ ঈশ্বরের লোক দায়ূদের আজ্ঞানুসারে দলে দলে প্রশংসা ও স্তবগান করিতে নিযুক্ত হইল।
তোমার সমস্ত পথে তাঁহাকে স্বীকার কর; তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন।
প্রজ্ঞা দ্বারা গৃহ নির্ম্মিত হয়, আর বুদ্ধি দ্বারা তাহা স্থিরীকৃত হয়;
আর তোমাদিগকে আপন মনের মত পালকগণ দিব, তাহারা জ্ঞানে ও বিজ্ঞতায় তোমাদিগকে চরাইবে।
আর জ্ঞান ও বুদ্ধি-সংক্রান্ত যে কোন কথা রাজা তাঁহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তদ্বিষয়ে তাঁহার সমগ্র রাজ্যস্থ সমুদয় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাঁহাদিগকে দশগুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন।
ভ্রাতৃগণ, তোমরা বুদ্ধিতে বালক হইও না, বরঞ্চ হিংসাতে শিশুগণের ন্যায় হও, কিন্তু বুদ্ধিতে পরিপক্ব হও।