Home Bibles এজরা 8:16 · বাংলা বাইবেল
এজরা 8:16 · বাংলা বাইবেল

তখন আমি ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইল্‌নাথন, যারিব, ইল্‌নাথন, নাথন, সখরিয়, ও মশুল্লম এই সকল প্রধান লোককে, এবং যোয়ারীব ও ইল্‌নাথন নামে দুই জন শিক্ষককে ডাকিতে পাঠাইলাম।

Cross references

১ রাজাবলি 3:11

আর ঈশ্বর তাঁহাকে কহিলেন, তুমি এই বিষয় যাচ্ঞা করিয়াছ, আপনার জন্য দীর্ঘায়ু যাচ্ঞা কর নাই, আপনার জন্য ঐশ্বর্য্য যাচ্ঞা কর নাই; এবং আপন শত্রুগণের প্রাণ যাচ্ঞা কর নাই; কিন্তু বিচার শ্রবণার্থে আপনার জন্য বুদ্ধি যাচ্ঞা করিয়াছ; এই কারণ দেখ, আমি তোমার বাক্যানুসারেই করিলাম।

১ ইতিহাস 12:32

আর ইষাখর-সন্তানদের মধ্যে দুই শত প্রধান লোক, তাহারা কালজ্ঞ লোক, ইস্রায়েলের কি কর্ত্তব্য তাহা জানিত, আর তাহাদের ভ্রাতারা সকলে তাহাদের আজ্ঞাবহ ছিল।

১ ইতিহাস 26:14

তাহাতে পূর্ব্বদিকের গুলি শেলিমিয়ের নামে উঠিল; ইহার পুত্র সখরিয় মন্ত্রণাদানে জ্ঞানবান; গুলিবাঁট করিলে উত্তরদিকের গুলি তাহার নামে উঠিল।

২ ইতিহাস 2:12

হূরম আরও কহিলেন, ধন্য সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, স্বর্গমর্ত্ত্যের নির্ম্মাণকর্ত্তা, যিনি দায়ূদ রাজাকে সূক্ষ্মদর্শী ও বুদ্ধিমান এক বিজ্ঞ পুত্র দিয়াছেন, সেই পুত্র সদাপ্রভুর জন্য এক গৃহ ও আপন রাজ্যের জন্য এক গৃহ নির্ম্মাণ করিবেন।

এজরা 8:13

অদোনীকামের শেষ সন্তানদের মধ্যে কয়েক জন, তাহাদের নাম ইলীফেলট, যিয়ূয়েল ও শময়িয়, ও তাহাদের সঙ্গী ষাট জন পুরুষ।

এজরা 8:18

আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তাহারা আমাদের নিকটে ইস্রায়েলের পুত্র লেবির বংশজাত মহলির সন্তানদের মধ্যে এক জন প্রবীণকে, আর শেরেবিয়কে এবং তাহার পুত্র ও ভ্রাতৃগণ আঠার জনকে,

এজরা 10:21

হারীমের সন্তানদের মধ্যে মাসেয়, এলিয়, শময়িয়, যিহীয়েল ও উষিয়।

এজরা 10:39

নাথন, অদায়া,

হিতোপদেশ 2:6

কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়।

হিতোপদেশ 20:5

মনুষ্যের হৃদয়ের পরামর্শ গভীর জলের ন্যায়; কিন্তু বুদ্ধিমান তাহা তুলিয়া আনিবে।

হিতোপদেশ 28:2

দেশের অধর্ম্মে তাহার অনেক কর্ত্তা হয়; কিন্তু বুদ্ধিমান ও জ্ঞানবান লোক দ্বারা [কর্ত্তৃত্ব] স্থায়ী হয়।

দানিয়েল 2:21

তিনিই কাল ও ঋতু পরিরত্তন করেন; রাজাদিগকে পদভ্রষ্ট করেন, ও রাজাদিগকে পদস্থ করেন; তিনি জ্ঞানীদিগকে জ্ঞান দেন, বিবেচকদিগকে বিবেচনা দেন।

২ তীমথিয় 2:7

আমি যাহা বলি, তাহা বিবেচনা কর; কারণ প্রভু সর্ব্ববিষয়ে তোমাকে বুদ্ধি দিবেন।

১ যোহন 5:20

আর আমরা জানি যে, ঈশ্বরের পুত্র আসিয়াছেন, এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়াছেন, যাহাতে আমরা সেই সত্যময়কে জানি; এবং আমরা সেই সত্যময়ে, তাঁহার পুত্র যীশু খ্রীষ্টে আছি; তিনিই সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন।

Interlinear

Choose Theme