পরে ইস্রায়েল-সন্তানগণ, যাজকেরা লেবীয়েরা ও বন্দিদশা হইতে আগত লোকদের অবশিষ্ট লোকেরা আনন্দে ঈশ্বরের সেই গৃহের প্রতিষ্ঠা করিল।
Cross references
আর সেই স্থানে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে ভোজন করিবে; এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে প্রাপ্ত আশীর্ব্বাদানুসারে যে কিছুতে হস্তার্পণ করিবে, তাহাতেই সপরিবারে আনন্দ করিবে।
শলোমন সদাপ্রভুর উদ্দেশে বাইশ সহস্র গোরু ও এক লক্ষ বিশ সহস্র মেষ মঙ্গলার্থক বলিরূপে উৎসর্গ করিলেন। এইরূপে রাজা ও সমস্ত ইস্রায়েল-সন্তান সদাপ্রভুর গৃহ প্রতিষ্ঠা করিলেন।
আপনাদের নানা নগরে যাহারা প্রথমে আপন আপন অধিকারে বসতি করিল, তাহারা এই,—ইস্রায়েল, যাজকগণ, লেবীয়গণ, ও নথীনীয়গণ।
এই প্রকারে জয়ধ্বনি সহকারে এবং শৃঙ্গ, তূরী, করতাল, নেবল ও বীণাধ্বনি সহকারে সমস্ত ইস্রায়েল সদাপ্রভুর নিয়ম-সিন্দুক আনয়ন করিল।
শলোমন রাজা বাইশ সহস্র গোরু ও এক লক্ষ বিশ সহস্র মেষ বলিদান করিলেন। এইরূপে রাজা ও সমস্ত লোক ঈশ্বরের গৃহ প্রতিষ্ঠা করিলেন।
পরে তাঁহারা অষ্টম দিনে উৎসব-সভা করিলেন, ফলতঃ তাঁহারা সাত দিন যজ্ঞবেদির প্রতিষ্ঠা ও সাত দিন উৎসব পালন করিলেন।
পরে হিষ্কিয় রাজা ও অধ্যক্ষগণ দায়ূদের ও আসফ দর্শকের বাক্য দ্বারা সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা-গীত গান করিতে লেবীয়দিগকে আজ্ঞা করিলেন। আর তাহারা আনন্দপূর্ব্বক প্রশংসা-গীত গান করিল, এবং মস্তক নমন করিয়া প্রণিপাত করিল।
পরে সমস্ত সমাজ আর সাত দিন পালন করিতে পরামর্শ করিল; এবং সেই সাত দিন আনন্দে পালন করিল।
এইরূপে যিরূশালেমে বড় আনন্দ হইল; কেননা ইস্রায়েল-রাজ দায়ূদের পুত্র শলোমনের সময়াবধি যিরূশালেমে এই প্রকার হয় নাই।
তাহারা সদাপ্রভুর প্রশংসা ও স্তব করিয়া পালানুসারে এই গান করিল; “তিনি মঙ্গলময়, ইস্রায়েলের প্রতি তাঁহার দয়া অনন্তকালস্থায়ী”। আর সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপন সময়ে সদাপ্রভুর প্রশংসা করিতে করিতে সমস্ত লোক উচ্চৈঃস্বরে জয়ধ্বনি করিল।
পরে যিহূদার ও বিন্যামীনের বিপক্ষগণ শুনিল যে, বন্দিদশা হইতে আগত লোকেরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে মন্দির নির্ম্মাণ করিতেছে;
এবং সাত দিন পর্য্যন্ত আনন্দে তাড়ীশূন্য রুটীর উৎসব পালন করিল, যেহেতু সদাপ্রভু তাহাদিগকে আনন্দিত করিয়াছিলেন, আর ঈশ্বরের, ইস্রায়েলের ঈশ্বরের, গৃহের কার্য্যে তাহাদের হস্ত দৃঢ় করিবার জন্য অশূররাজের চিত্ত তাহাদের পক্ষে ফিরাইয়াছিলেন।
পরে যাজকেরা, লেবীয়েরা, দ্বারপালেরা ও গায়কেরা, এবং কোন কোন প্রজা ও নথীনীয়েরা এবং সমস্ত ইস্রায়েল আপন আপন নগরে বাস করিতে লাগিল।
আর তিনি তাহাদিগকে কহিলেন, যাও, পুষ্ট দ্রব্য ভোজন কর, মিষ্ট রস পান কর, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই, তাহাকে অংশ পাঠাইয়া দেও; কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশে পবিত্র, তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই তোমাদের শক্তি।
আর যিরূশালেমের প্রাচীর প্রতিষ্ঠা উপলক্ষে লোকেরা লেবীয়দের সকল স্থানে [গিয়া] যিরূশালেমে আনিবার জন্য তাহাদের অন্বেষণ করিল, যেন করতাল, নেবল ও বীণাবাদ্য পুরঃসর স্তব ও গান করিয়া আনন্দ সহকারে প্রতিষ্ঠা করা হয়।
সেই দিবস লোকেরা অনেক বলিদান করিয়া আনন্দ করিল, কেননা ঈশ্বর তাহাদিগকে মহানন্দে আনন্দিত করিলেন, এবং স্ত্রী ও বালক বালিকাগণও আনন্দ করিল; তাহাতে অনেক দূর পর্য্যন্ত যিরূশালেমের আনন্দধ্বনি শুনা গেল।
আমি আনন্দিত হইলাম, যখন লোকে আমাকে বলিল, চল, আমরা সদাপ্রভুর গৃহে যাই।
সেই সময়ে যিরূশালেমে মন্দির-প্রতিষ্ঠার পর্ব্ব উপস্থিত হইল; তখন শীতকাল;
তোমরা প্রভুতে সর্ব্বদা আনন্দ কর; পুনরায় বলিব, আনন্দ কর।