Home Bibles এজরা 5:3 · বাংলা বাইবেল
এজরা 5:3 · বাংলা বাইবেল

সেই সময়ে নদী-পারস্থ দেশাধ্যক্ষ তত্তনয়, শথরবোষণয়, এবং তাঁহাদের সঙ্গী লোকেরা তাঁহাদের নিকটে আসিয়া কহিলেন, এই গৃহ নির্ম্মাণ ও প্রাচীর স্থাপন করিতে তোমাদিগকে কে আজ্ঞা দিয়াছে?

Cross references

এজরা 1:3

তোমাদের মধ্যে, তাঁহার সমস্ত প্রজার মধ্যে, যে কেহ হউক, তাহার ঈশ্বর তাহার সহবর্ত্তী হউন; সে যিহূদা দেশস্থ যিরূশালেমে যাউক, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহ নির্ম্মাণ করুক; তিনিই ঈশ্বর।

এজরা 4:9

“রহূম মন্ত্রী ও শিম্‌শয় লেখক ও তাহাদের সঙ্গী অন্য সকলে, অর্থাৎ দীনীয়, অফর্সৎখীয় টর্পলীয়, অফর্সীয়, অর্কবীয়, বাবিলীয়, শূশন্‌খীয়, দেহবীয়,

এজরা 4:12

মহারাজের নিকটে এই নিবেদন; যিহূদীরা আপনার নিকট হইতে আমাদের এখানে যিরূশালেমে আসিয়াছে; তাহারা সেই বিদ্রোহী মন্দ নগর নির্ম্মাণ করিতেছে; প্রাচীর সমাপ্ত করিয়াছে, ভিত্তিমূল মেরামৎ করিয়াছে।

এজরা 5:6

নদী-পারস্থ দেশাধ্যক্ষ তত্তনয়, শথরবোষণয় এবং নদী-পারস্থ তাঁহাদের সঙ্গী অফর্সখীয়েরা দারিয়াবস রাজার নিকটে যে পত্র পাঠাইলেন, তাহার অনুলিপি এই।

এজরা 5:9

আমরা সেই প্রাচীনদিগকে জিজ্ঞাসা করিলাম, তাহাদিগকে এই কথা বলিলাম, এই গৃহ নির্ম্মাণ ও প্রাচীর স্থাপন করিতে তোমাদিগকে কে আজ্ঞা দিয়াছে?

এজরা 6:6

অতএব হে নদী-পারস্থ দেশাধ্যক্ষ তত্তনয়, শথর-বোষণয় ও নদী-পারস্থ তোমাদের সঙ্গী অফর্সখীয়েরা, তোমরা এখন তথা হইতে দূরে থাক।

এজরা 6:13

তখন নদী-পারস্থ দেশাধ্যক্ষ তত্তনয়, শথর-বোষণয় ও তাঁহাদের সঙ্গিগণ যত্নপূর্ব্বক দারিয়াবস রাজার প্রেরিত আজ্ঞাহেতু তদনুযায়ী কর্ম্ম করিলেন।

এজরা 7:21

আর আমি, অর্তক্ষস্ত রাজা, আমি নদীপারস্থ সমস্ত কোষাধ্যক্ষকে আদেশ করিতেছি, স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার অধ্যাপক ইষ্রা যাজক তোমাদের কাছে যাহা যাহা চাহিবেন, সে সমস্ত যেন সযত্নে দত্ত হয়,

নেহেমিয়া 2:7

আর আমি রাজাকে কহিলাম, যদি মহারাজের তুষ্টি হয়, তবে নদী-পারস্থ দেশাধ্যক্ষেরা যেন যিহূদায় আমার উপস্থিত না হওয়া পর্য্যন্ত আমার যাত্রার সাহায্য করেন, এই জন্য তাঁহাদের নামে আমাকে পত্র দিতে আজ্ঞা হউক।

মথি 21:23

পরে তিনি ধর্ম্মধামে আসিলে পর তাঁহার উপদেশ দিবার সময়ে প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ নিকটে আসিয়া বলিল, তুমি কি ক্ষমতায় এই সকল করিতেছ? আর কেই বা তোমাকে এই ক্ষমতা দিয়াছে?

প্রেরিতদের কার্য 4:7

তাঁহারা উহাঁদিগকে মধ্যস্থানে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করিলেন, কি ক্ষমতায় অথবা কি নামে তোমরা এই কর্ম্ম করিয়াছ?

Interlinear

Choose Theme