মহারাজের নিকটে এই নিবেদন; যিহূদীরা আপনার নিকট হইতে আমাদের এখানে যিরূশালেমে আসিয়াছে; তাহারা সেই বিদ্রোহী মন্দ নগর নির্ম্মাণ করিতেছে; প্রাচীর সমাপ্ত করিয়াছে, ভিত্তিমূল মেরামৎ করিয়াছে।
Cross references
তুমি কহিতেছ, সংগ্রামের বুদ্ধি ও পরাক্রম [আমার] আছে, কিন্তু সেটা কেবল ওষ্ঠের কথামাত্র; বল দেখি, তুমি কাহার উপরে নির্ভর করিয়া আমার বিদ্রোহী হইলে?
তাঁহার সময়ে বাবিল-রাজ নবূখদ্নিৎসর আসিলেন; যিহোয়াকীম তিন বৎসর যাবৎ তাঁহার দাস ছিলেন, পরে তিনি ফিরিলেন, ও তাঁহার বিদ্রোহী হইলেন।
আর যে নবূখদ্নিৎসর রাজা ইহাঁকে ঈশ্বরের নামে দিব্য করাইয়াছিলেন, ইনি তাঁহার বিদ্রোহী হইলেন, এবং আপন গ্রীবা শক্ত ও হৃদয় কঠিন করিয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরিতে অস্বীকার করিলেন।
আপনার পিতৃপুরুষদের ইতিহাস-পুস্তকে অনুসন্ধান করা হউক; সেই ইতিহাস-পুস্তকে দেখিয়া জানিতে পারিবেন, এই নগর বিদ্রোহী নগর এবং রাজাদের ও প্রদেশ সকলের পক্ষে অনিষ্টকর, আর এই নগরে পুরাকালাবধি উপপ্লব হইয়া আসিতেছিল, সেই জন্যই এই নগর বিনষ্ট হয়।
আমার আজ্ঞায় অনুসন্ধান হইল ও জানা গেল, পুরাকালাবধি সেই নগর রাজদ্রোহ করিয়া আসিতেছিল, এবং তথায় বিদ্রোহ ও উপপ্লব হইত।
সেই সময়ে নদী-পারস্থ দেশাধ্যক্ষ তত্তনয়, শথরবোষণয়, এবং তাঁহাদের সঙ্গী লোকেরা তাঁহাদের নিকটে আসিয়া কহিলেন, এই গৃহ নির্ম্মাণ ও প্রাচীর স্থাপন করিতে তোমাদিগকে কে আজ্ঞা দিয়াছে?
আমরা সেই প্রাচীনদিগকে জিজ্ঞাসা করিলাম, তাহাদিগকে এই কথা বলিলাম, এই গৃহ নির্ম্মাণ ও প্রাচীর স্থাপন করিতে তোমাদিগকে কে আজ্ঞা দিয়াছে?
তখন তাহারা আমাকে কহিল, সেই অবশিষ্ট লোকেরা অর্থাৎ যাহারা বন্দিদশা হইতে অবশিষ্ট থাকিয়া সেই প্রদেশে আছে, তাহারা অতিশয় দুরবস্থার ও গ্লানির মধ্যে রহিয়াছে, এবং যিরূশালেমের প্রাচীর ভগ্ন ও তাহার দ্বার সকল অগ্নিতে দগ্ধ রহিয়াছে।
তাহাতে এই কথা লেখা ছিল, জাতিগণের মধ্যে এই জনশ্রুতি হইতেছে, এবং গশ্মূও কহিতেছে যে, তুমি ও যিহূদীরা রাজদ্রোহ করিবার সঙ্কল্প করিতেছ, এই জন্য তুমি প্রাচীর নির্ম্মাণ করিতেছ; আর এই জনশ্রুতির মর্ম্ম এই যে, তুমি তাহাদের রাজা হইতে উদ্যত।
সদাপ্রভু মহান্ ও অতীব কীর্ত্তনীয়, আমাদের ঈশ্বরের নগরে, তাঁহার পবিত্র পর্ব্বতে।
সতী নগরী কেমন বেশ্যা হইয়াছে। সে ত ন্যায়বিচারে পূর্ণা ছিল। ধার্ম্মিকতা তাহাতে বাস করিত, কিন্তু এখন হত্যাকারী লোকেরা থাকে।
কারণ যিরূশালেমে ও যিহূদায় সদাপ্রভুর ক্রোধজনিত ঘটনা হইল, যে পর্য্যন্ত না তিনি আপনার সম্মুখ হইতে তাহাদিগকে দূরে ফেলিয়া দিলেন, আর সিদিকিয় বাবিল-রাজের বিদ্রোহী হইলেন।
তুমি সেই বিদ্রোহীকুলকে এই কথা বল, তোমরা কি ইহার তাৎপর্য্য জান না? তাহাদিগকে বল, দেখ, বাবিল-রাজ যিরূশালেমে আসিয়া তাহার রাজাকে ও তাহার অধ্যক্ষগণকে আপনার কাছে বাবিলে লইয়া গেল।
অতএব তুমি জ্ঞাত হও, বুঝিয়া লও, যিরূশালেমকে পুনঃস্থাপন ও নির্ম্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষিক্ত ব্যক্তি, নায়ক, পর্য্যন্ত সাত সপ্তাহ আর বাষট্টি সপ্তাহ হইবে, উহা চক ও পরিখাসহ পুনরায় নির্ম্মিত হইবে, সঙ্কটকালেই হইবে।
যিরূশালেম, যিরূশালেম, তুমি ভাববাদিগণকে বধ করিয়া থাক, ও তোমার নিকটে যাহারা প্রেরিত হয়, তাহাদিগকে পাথর মারিয়া থাক! কুক্কুটী যেমন আপন শাবকদিগকে পক্ষের নীচে একত্র করে, আমি কত বার তেমনি তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না।
আর তাহারা তাঁহার উপরে দোষারোপ করিয়া বলিতে লাগিল, আমরা দেখিতে পাইলাম যে, এ ব্যক্তি আমাদের জাতিকে বিগড়িয়া দেয়, কৈসরকে রাজস্ব দিতে বারণ করে, আর বলে যে, আমিই খ্রীষ্ট রাজা।
কারণ আমরা দেখিতে পাইলাম, এই ব্যক্তি মহামারীস্বরূপ, জগতের সমস্ত যিহূদীর মধ্যে কলহ জনক, এবং নাসরতীয় দলের অগ্রণী,
সর্ব্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাক।
তোমরা প্রভুর নিমিত্ত মানবসৃষ্ট সমস্ত নিয়োগের বশীভূত হও, রাজার বশীভূত হও, তিনি প্রধান;