Home Bibles এজরা 10:16 · বাংলা বাইবেল
এজরা 10:16 · বাংলা বাইবেল

আর বন্দিদশা হইতে আগত লোকেরা ঐ রূপ করিল। আর ইষ্রা যাজক এবং আপন আপন পিতৃকুলানুসারে ও প্রত্যেকের নামানুসারে নির্দ্দিষ্ট কতকগুলি কুলপতি পৃথক্‌কৃত হইয়া দশম মাসের প্রথম দিনে সেই বিষয়ের অনুসন্ধান করিতে বসিলেন।

Cross references

দ্বিতীয় বিবরণ 13:14

তবে তুমি জিজ্ঞাসা করিবে, অনুসন্ধান করিবে, ও যত্নপূর্ব্বক প্রশ্ন করিবে; আর দেখ, তোমার মধ্যে ঈদৃশ ঘৃণার্হ দুষ্কর্ম্ম হইয়াছে,

দ্বিতীয় বিবরণ 13:15

ইহা যদি সত্য ও নিশ্চিত হয়, তবে তুমি খড়গাধারে সেই নগরের নিবাসীদিগকে আঘাত করিবে, এবং নগর ও তাহার মধ্যস্থিত পশুশুদ্ধ সকলই খড়গধারে নিঃশেষে বিনষ্ট করিবে;

ইয়োব 29:16

আমি দরিদ্রগণের পিতা ছিলাম; যাহাকে না জানিতাম, তাহারও বিচারের তদন্ত করিতাম;

যোহন 7:51

অগ্রে মানুষের নিজের কথা না শুনিয়া, ও সে কি করে, না জানিয়া, আমাদের ব্যবস্থা কি কাহারও বিচার করে?

Interlinear

Choose Theme