তজ্জন্য আমি জাতিগণের মধ্যে দুষ্ট লোকদিগকে আনিব, তাহারা উহাদের গৃহ সকল অধিকার করিবে; আমি বলবান লোকদিগের শ্লাঘা চূর্ণ করিব; আর তাহাদের পবিত্র স্থান সকল অপবিত্র হইবে।
Cross references
মিসরের ভূমির সম্বন্ধে যোষেফ এই ব্যবস্থা স্থাপন করেন, আর ইহা অদ্যাবধি চলিতেছে যে, পঞ্চমাংশ ফরৌণ পাইবেন; কেবল যাজকদের ভূমি ফরৌণের হয় নাই।
কিন্তু যদি তোমরা [আমা হইতে] ফির ও তোমাদের সম্মুখে স্থাপিত আমার বিধি ও আজ্ঞা সকল পরিত্যাগ কর, আর গিয়া অন্য দেবগণের সেবা কর ও তাহাদের কাছে প্রণিপাত কর,
তাহারা তোমার ধর্ম্মধাম অগ্নিসাৎ করিল, তোমার নামের আবাস ভূমিসাৎ করিয়া অশুচি করিল।
ইহারা বলিয়াছে, আইস, আমরা অধিকার করিয়া লই আপনাদের জন্য ঈশ্বরের নিবাস সকল।
তিনি তাহাদিগকে জাতিগণের হস্তে সমর্পণ করিলেন, তাহাতে তাহাদের বিদ্বেষিগণ তাহাদের উপরে কর্ত্তৃত্ব করিল।
এই কারণ পাতাল আপন উদর বিস্তার করিয়াছে, অপরিমিতরূপে মুখ খুলিয়া হা করিয়াছে; আর উহাদের আদরণীয়তা, উহাদের লোকারণ্য, উহাদের কলহ, এবং যে উহাদের মধ্যে উল্লাস করে, সকলে সেখানে নামিয়া যাইতেছে।
সিংহ আপন গহ্বর হইতে উঠিয়া আসিতেছে, জাতিগণের বিনাশক আসিতেছে; সে পথে আছে, সে স্বস্থান হইতে বাহির হইয়াছে, তোমার দেশ ধ্বংসস্থান করণার্থে আসিতেছে; তোমার নগর সকল উচ্ছিন্ন ও নিবাসীবিহীন হইবে।
আর ভূমি ও স্ত্রীশুদ্ধ তাহাদের বাটী সকল পরের অধিকার হইবে; কারণ, আমি এই দেশনিবাসীদের বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিব, ইহা সদাপ্রভু কহেন,
প্রান্তরে বৃক্ষশূন্য যে সকল গিরি আছে, তাহাদের উপর দিয়া বিনাশকগণ আসিয়াছে, বস্তুতঃ সদাপ্রভুর খড়্গ দেশের এক সীমা অবধি অপর সীমা পর্য্যন্ত সকলই গ্রাস করিতেছে, কোন প্রাণীর শান্তি নাই।
আমি তোমাকে যে অধিকার দিয়াছিলাম, তুমি নিজেই সেই অধিকার হইতে চ্যুত হইবে, এবং আমি তোমার অজ্ঞাত সেই দেশে তোমাকে দিয়া শত্রুগণের সেবা করাইব; কারণ তোমরা আমার ক্রোধে অগ্নি প্রজ্বলিত করিয়াছ, তাহা চিরকাল জ্বলিবে।
আমাদের অধিকার বিদেশীদের হস্তে, আমাদের বাটী সকল বিজাতীয়দের হস্তে গিয়াছে।
হে মনুষ্য-সন্তান, তুমি যিরূশালেমের দিকে আপন মুখ রাখ, পবিত্র স্থানের দিকে বাক্য বর্ষণ কর, ও ইস্রায়েল-দেশের বিরুদ্ধে ভাববাণী বল।
আর আমি তোমার উপরে আমার ক্রোধ ঢালিব; আমি তোমার বিরুদ্ধে আমার কোপাগ্নিতে ফুঁ দিব, এবং পশুবৎ ও বিনাশ সাধনে নিপুন লোকদের হস্তে তোমাকে সমর্পণ করিব।
তুমি ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমার যে ধর্ম্মধাম তোমাদের বলের গর্ব্ব, তোমাদের নয়নের প্রীতিপাত্র ও তোমাদের প্রাণের মমতার বস্তু, তাহাই আমি অপবিত্র করিব, এবং তোমাদের যে পুত্রকন্যাগণকে ত্যাগ করিয়াছ, তাহারা খড়্গে পতিত হইবে।
এই জন্য দেখ, আমি তোমার বিরুদ্ধে বিদেশীদিগকে আনিব, জাতিগণের মধ্যে তাহারা ভীমবিক্রান্ত, তাহারা তোমার জ্ঞানকান্তির বিরুদ্ধে আপন আপন খড়্গ নিষ্কোষ করিবে, ও তোমার দীপ্তি অপবিত্র করিবে।
আর আমি দেশকে ধ্বংসিত ও বিস্ময়ের স্থান করিব, তাহার পরাক্রমের গর্ব্ব নিবৃত্ত হইবে, এবং ইস্রায়েলের পর্ব্বতগণ ধ্বংসিত হইবে, কেহ তাহা দিয়া গমন করিবে না।
কারণ দেখ, আমি কল্দীয়দিগকে উঠাইব; তাহারা সেই নিষ্ঠুর ও ত্বরান্বিত জাতি, যে পরের নিবাস সকল অধিকার করণার্থে পৃথিবীর বিস্তারের সর্ব্বত্র বিহার করে।
তাহাদের সম্পদ লুট হইবে, ও তাহাদের গৃহ সকল ধ্বংসস্থান হইবে; তাহারা বাটী নির্ম্মাণ করিবে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না; দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে, কিন্তু তাহার দ্রাক্ষারস পান করিতে পাইবে না।