Home Bibles ☰ Books ইজেকিয়েল 42:10 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 42:10 · বাংলা বাইবেল

প্রাঙ্গণের বেড়ার প্রশস্ত পার্শ্বে পূর্ব্বদিকে ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রে এবং গাঁথনির অগ্রে কুঠরী-শ্রেণী ছিল।

Cross references

ইজেকিয়েল 40:17

পরে তিনি আমাকে বহিঃপ্রাঙ্গণে আনিলেন; আর দেখ, সেই স্থানে অনেক কুঠরী ও চারিদিকে প্রাঙ্গণের জন্য নির্ম্মিত ও প্রস্তরবাঁধা ভূমি; সেই প্রস্তরবাঁধা ভূমির উপরে ত্রিশ কুঠরী।

ইজেকিয়েল 41:12

আর ব্যবচ্ছিন্ন স্থলের সম্মুখে পশ্চিমদিকে যে গাঁথনি ছিল, তাহার বিস্তার সত্তর হস্ত ছিল, এবং চারিদিকে সেই গাঁথনির ভিত্তির বেধ পাঁচ হস্ত; এবং তাহার দীর্ঘতা নব্বই হস্ত ছিল।

ইজেকিয়েল 42:1

পরে তিনি আমাকে উত্তরদিক্‌স্থ পথে বহিঃপ্রাঙ্গণে লইয়া গেলেন; এবং ব্যবচ্ছিন্ন স্থলের সম্মুখে ও গাঁথনির সম্মুখে উত্তরদিক্‌স্থ কুঠরীতে লইয়া গেলেন।

ইজেকিয়েল 42:7

আর বাহিরে কুঠরী সকলের অনুবর্ত্তী অথচ বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে কুঠরী সকলের অগ্রে এক বেড়া ছিল, তাহা পঞ্চাশ হস্ত দীর্ঘ।

ইজেকিয়েল 42:13

পরে তিনি আমাকে কহিলেন, ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রে উত্তর ও দক্ষিণদিকের যে সকল কুঠরী আছে, সেগুলি পবিত্র কুঠরী। যে যাজকেরা সদাপ্রভুর নিকটে উপস্থিত হয়, তাহারা সেই স্থানে অতি পবিত্র দ্রব্য সকল ভোজন করিবে; সেই স্থানে তাহারা অতি পবিত্র দ্রব্য সকল, এবং ভক্ষ্য-নৈবেদ্য, পাপার্থক বলি ও দোষার্থক বলি রাখিবে, কেননা স্থানটী পবিত্র।

Interlinear

Choose Theme