Home Bibles ☰ Books ইজেকিয়েল 42:1 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 42:1 · বাংলা বাইবেল

পরে তিনি আমাকে উত্তরদিক্‌স্থ পথে বহিঃপ্রাঙ্গণে লইয়া গেলেন; এবং ব্যবচ্ছিন্ন স্থলের সম্মুখে ও গাঁথনির সম্মুখে উত্তরদিক্‌স্থ কুঠরীতে লইয়া গেলেন।

Cross references

ইজেকিয়েল 40:2

তিনি ঈশ্বরীয় দর্শনযোগে আমাকে ইস্রায়েল-দেশে উপস্থিত করিলেন, ও অতিশয় উচ্চ কোন এক পর্ব্বতে বসাইলেন; তাহার উপরে দক্ষিণদিকে যেন এক নগরের গাঁথনি ছিল।

ইজেকিয়েল 40:17

পরে তিনি আমাকে বহিঃপ্রাঙ্গণে আনিলেন; আর দেখ, সেই স্থানে অনেক কুঠরী ও চারিদিকে প্রাঙ্গণের জন্য নির্ম্মিত ও প্রস্তরবাঁধা ভূমি; সেই প্রস্তরবাঁধা ভূমির উপরে ত্রিশ কুঠরী।

ইজেকিয়েল 40:20

পরে তিনি বহিঃপ্রাঙ্গণের উত্তরাভিমুখ দ্বারের দীর্ঘতা ও প্রস্থ মাপিলেন।

ইজেকিয়েল 40:24

পরে তিনি আমাকে দক্ষিণদিকে লইয়া গেলেন, আর দেখ, দক্ষিণদিকে এক দ্বার; আর তিনি তাহার উপস্তম্ভ ও মণ্ডপ সকল মাপিলেন, তাহার পরিমাণ পূর্ব্বোক্ত পরিমাণের তুল্য।

ইজেকিয়েল 41:1

পরে তিনি আমাকে মন্দিরের নিকটে আনিয়া উপস্তম্ভ সকল মাপিলেন; সে গুলির বিস্তার এদিকে ছয় হস্ত, ওদিকে ছয় হস্ত ছিল, ইহাই তাম্বুর বিস্তার।

ইজেকিয়েল 41:9

বহির্দ্দিকে পার্শ্বস্থ কুঠরী-শ্রেণীর যে ভিত্তি, তাহার পাঁচ হস্ত বেধ ছিল, এবং অবশিষ্ট [শূন্য] স্থান গৃহের পার্শ্বস্থ সেই সকল কুঠরীর স্থান ছিল।

ইজেকিয়েল 41:10

কুঠরী সকলের মধ্যে গৃহের চারিদিকে প্রত্যেক পার্শ্বে বিংশতি হস্ত প্রস্থ স্থান ছিল।

ইজেকিয়েল 41:12

আর ব্যবচ্ছিন্ন স্থলের সম্মুখে পশ্চিমদিকে যে গাঁথনি ছিল, তাহার বিস্তার সত্তর হস্ত ছিল, এবং চারিদিকে সেই গাঁথনির ভিত্তির বেধ পাঁচ হস্ত; এবং তাহার দীর্ঘতা নব্বই হস্ত ছিল।

ইজেকিয়েল 42:4

আর কুঠরী সকলের অগ্রে ভিতরের দিকে দশ হস্ত প্রস্থ এক শত হস্তের এক পথ ছিল, এবং সকলের দ্বার উত্তরদিকে ছিল।

ইজেকিয়েল 42:10

প্রাঙ্গণের বেড়ার প্রশস্ত পার্শ্বে পূর্ব্বদিকে ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রে এবং গাঁথনির অগ্রে কুঠরী-শ্রেণী ছিল।

ইজেকিয়েল 42:13

পরে তিনি আমাকে কহিলেন, ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রে উত্তর ও দক্ষিণদিকের যে সকল কুঠরী আছে, সেগুলি পবিত্র কুঠরী। যে যাজকেরা সদাপ্রভুর নিকটে উপস্থিত হয়, তাহারা সেই স্থানে অতি পবিত্র দ্রব্য সকল ভোজন করিবে; সেই স্থানে তাহারা অতি পবিত্র দ্রব্য সকল, এবং ভক্ষ্য-নৈবেদ্য, পাপার্থক বলি ও দোষার্থক বলি রাখিবে, কেননা স্থানটী পবিত্র।

প্রকাশিত বাক্য 11:2

কিন্তু মন্দিরের বহিঃস্থিত প্রাঙ্গণ বাদ দেও, তাহা পরিমাণ করিও না, কারণ তাহা জাতিগণকে দত্ত হইয়াছে; বিয়াল্লিশ মাস পর্য্যন্ত তাহারা পবিত্র নগরকে পদতলে দলন করিবে।

Interlinear

Choose Theme