Home Bibles ইজেকিয়েল 40:14 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 40:14 · বাংলা বাইবেল

পরে তিনি উপস্তম্ভ সকল ষাট হস্ত করিলেন; এবং প্রাঙ্গণ উপস্তম্ভগুলি পর্য্যন্ত বিস্তৃত হইল, তাহার চারিদিকে দ্বার ছিল।

Cross references

যাত্রাপুস্তক 27:9

আর তুমি আবাসের প্রাঙ্গণ নির্ম্মাণ করিবে; দক্ষিণ পার্শ্বে, দক্ষিণদিকে পাকান সাদা মসীনা সূত্রনির্ম্মিত যবনিকা থাকিবে; তাহার এক পার্শ্বের দীর্ঘতা এক শত হস্ত হইবে।

যাত্রাপুস্তক 35:17

প্রাঙ্গণের যবনিকা, তাহার স্তম্ভ ও চুঙ্গি এবং প্রাঙ্গণের দ্বারের পর্দ্দা,

লেবীয় 6:16

আর হারোণ ও তাহার পুত্রগণ তাহার অবশিষ্ট অংশ ভোজন করিবে; বিনা তাড়ীতে কোন পবিত্র স্থানে তাহা ভোজন করিতে হইবে; তাহারা সমাগম-তাম্বুর প্রাঙ্গণে তাহা ভোজন করিবে।

১ ইতিহাস 28:6

আর তিনি আমাকে বলিয়াছেন, তোমার পুত্র শলোমনই আমার গৃহ ও আমার প্রাঙ্গণ সকল নির্ম্মাণ করিবে; কেননা আমি তাহাকেই আমার পুত্র বলিয়া মনোনীত করিয়াছি, আমিই তাহার পিতা হইব।

গীতসংহিতা 100:4

তোমরা স্তব সহকারে তাঁহার দ্বারে প্রবেশ কর, প্রশংসা সহকারে তাঁহার প্রাঙ্গণে প্রবেশ কর; তাঁহার স্তব কর, তাঁহার নামের ধন্যবাদ কর।

যিশাইয় 62:9

কিন্তু যাহারা উহা সঞ্চয় করিবে, তাহারাই ভোজন করিবে, আর সদাপ্রভুর প্রশংসা করিবে; এবং যাহারা ইহা সংগ্রহ করিবে, তাহারাই আমার পবিত্র প্রাঙ্গণে পান করিবে।

ইজেকিয়েল 8:7

তখন তিনি আমাকে প্রাঙ্গণের দ্বারে আনিলেন, এবং আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, ভিত্তির মধ্যে এক ছিদ্র।

ইজেকিয়েল 42:1

পরে তিনি আমাকে উত্তরদিক্‌স্থ পথে বহিঃপ্রাঙ্গণে লইয়া গেলেন; এবং ব্যবচ্ছিন্ন স্থলের সম্মুখে ও গাঁথনির সম্মুখে উত্তরদিক্‌স্থ কুঠরীতে লইয়া গেলেন।

Interlinear

Choose Theme