Home Bibles ইজেকিয়েল 31:14 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 31:14 · বাংলা বাইবেল

ইহার ভাব এই, যেন জলের নিকটবর্ত্তী বৃক্ষ সকল আপন আপন উচ্চতায় গর্ব্বিত না হয়, আপন আপন শিখর মেঘমালার মধ্যে স্থাপন না করে, তাহাদের তেজীয়ানেরা, জলপায়ী সকলে, যেন স্ব স্ব উচ্চতায় দণ্ডায়মান না হয়; কেননা তাহারা সকলে মৃত্যুতে, অধোভুবনে, মনুষ্য-সন্তানদের মধ্যে, পাতালবাসীদের নিকটে, সমর্পিত হইয়াছে।

Cross references

দ্বিতীয় বিবরণ 13:11

তাহাতে সমস্ত ইস্রায়েল তাহা শুনিবে, ভয় পাইবে, এবং তোমার মধ্যে তাদৃশ দুষ্কর্ম্ম আর করিবে না।

দ্বিতীয় বিবরণ 21:21

তাহাতে সেই নগরের সমস্ত পুরুষ তাহাকে প্রস্তরাঘাতে বধ করিবে; এইরূপে তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে, আর সমস্ত ইস্রায়েল শুনিয়া ভয় পাইবে।

নেহেমিয়া 13:18

তোমাদের পিতৃপুরুষেরা কি সেইরূপ করিত না? আর তন্নিমিত্ত আমাদের ঈশ্বর কি আমাদের উপরে ও এই নগরের উপরে এই সকল অমঙ্গল ঘটান নাই? আবার তোমরাও বিশ্রামবার অপবিত্র করিয়া ইস্রায়েলের উপরে আরও ক্রোধ বর্ত্তাইতেছ।

গীতসংহিতা 63:9

কিন্তু উহারা বিনাশার্থে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা পৃথিবীর অধঃস্থানে যাইবে।

গীতসংহিতা 82:7

কিন্তু তোমরা মনুষ্যের ন্যায় মরিবে, এক জন অধ্যক্ষের ন্যায় পতিত হইবে।

যিশাইয় 14:15

তুমি ত নামান যাইবে পাতালে, গর্ত্তের গভীরতম তলে।

ইজেকিয়েল 26:20

তখন আমি তোমাকে পাতালগামীদের সঙ্গে প্রাক্কালীন লোকদের নিকটে নামাইব, এবং অধোভুবনে, চিরোৎসন্ন স্থানে, পাতালগামী সকলের সঙ্গে বাস করাইব, তাহাতে তুমি আর বসতিস্থান হইবে না; কিন্তু জীবিতদিগের দেশে আমি শোভা স্থাপন করিব ।

ইজেকিয়েল 31:18

এইরূপে তুমি প্রতাপে ও মহত্ত্বে এদনস্থ বৃক্ষসমূহের মধ্যে কাহার তুল্য? তথাপি এদনস্থ বৃক্ষগণের সহিত তুমিও অধোভুবনে অবনীত হইবে; অচ্ছিন্নত্বক্‌ সকলের মধ্যে খড়্‌গনিহত লোকদের সহিত শয়ন করিবে। এ সেই ফরৌণ ও তাহার সমস্ত লোকারণ্য; ইহা প্রভু সদাপ্রভু বলেন।

ইজেকিয়েল 32:18

হে মনুষ্য-সন্তান, তুমি মিসরের লোকারণ্যের বিষয়ে হাহাকার কর, এবং তাহাদিগকে অর্থাৎ সেই জাতিকে ও বিখ্যাত জাতিদের কন্যাগণকে অধোভুবনে পাতালবাসীদের কাছে নামাইয়া দেও।

দানিয়েল 4:32

আর তুমি মানব-সমাজ হইতে দূরীকৃত হইবে, মাঠের পশুদের সহিত তোমার বসতি হইবে, বলদের ন্যায় তোমাকে তৃণ ভোজন করান যাইবে, ও তোমার উপরে সাত কাল ঘূরিবে; যে পর্য্যন্ত না তুমি জানিবে যে, মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্ত্তৃত্ব করেন, ও যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন, তাহাকে তাহা দেন।

দানিয়েল 5:22

হে বেল্‌শৎসর, আপনি তাঁহারই পুত্র, আপনি এই সকল জ্ঞাত হইলেও আপনি অন্তঃকরণ নম্র করেন নাই।

১ করিন্থীয় 10:11

এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্তস্বরূপে ঘটিয়াছিল, এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল; আমাদের, যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে।

ইব্রীয় 9:27

আর যেমন মনুষ্যের নিমিত্ত এক বার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে,

২ পিতর 2:6

আর সদোম ও ঘমোরা নগর ভস্মীভূত করিয়া উৎপাটনরূপ দণ্ড দিলেন, যাহারা ভক্তিবিরুদ্ধ আচরণ করিবে, তাহাদের দৃষ্টান্তস্বরূপ করিলেন;

Interlinear

Choose Theme