Home Bibles ইজেকিয়েল 30:6 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 30:6 · বাংলা বাইবেল

সদাপ্রভু এই কথা কহেন, যাহারা মিসরের স্তম্ভস্বরূপ, তাহারাও পতিত হইবে, এবং তাহার পরাক্রমের গর্ব্ব খর্ব্ব হইবে; তথায় মিগ্‌দোল অবধি সিবেনী পর্য্যন্ত লোকেরা খড়্‌গে পতিত হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।

Cross references

ইয়োব 9:13

ঈশ্বর আপন ক্রোধ সম্বরণ করিবেন না, গর্ব্বীর সহায়গণ তাঁহার পদতলে নত হয়।

যিশাইয় 20:3

তখন সদাপ্রভু কহিলেন, আমার দাস যিশাইয় যেমন মিসর ও কূশ দেশের বিষয়ে তিন বৎসরের চিহ্ন ও অদ্ভুত লক্ষণের জন্য বিবস্ত্র ও শূন্যপদ হইয়া ভ্রমণ করিয়াছে,

যিশাইয় 31:3

মিস্রীয়গণ ত মনুষ্যমাত্র, ঈশ্বর নয়; তাহাদের অশ্বগণ মাংসমাত্র, আত্মা নয়; এবং সদাপ্রভু আপন হস্ত বিস্তার করিলে সাহায্যকারী উছোট খাইবে, ও সাহায্যপ্রাপ্ত ব্যক্তি পতিত হইবে, সকলে একসঙ্গে নষ্ট হইবে।

যিরমিয় 48:14

তোমরা কেমন করিয়া বলিতে পার, আমরা বীর ও যুদ্ধের জন্য বলবন্ত?

ইজেকিয়েল 29:10

এই জন্য দেখ, আমি তোমার ও তোমার স্রোতঃসমূহের বিপক্ষ; আমি মিগ্‌দোল অবধি সিবেনী পর্য্যন্ত, ও কূশ দেশের সীমা পর্য্যন্ত, মিসর দেশ নিতান্ত উৎসন্ন ও ধ্বংসস্থান করিব।

নাহূম 3:9

কূশ ও মিসর তাহার বলস্বরূপ, তাহা অসীম; পুট ও লূবীয়গণ তাহার সহকারী ছিল।

Interlinear

Choose Theme