আর আমি বাবিল-রাজের বাহু বলবান করিব, কিন্তু ফরৌণের বাহু ঝুলিয়া পড়িবে; তাহাতে লোকেরা জানিবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি বাবিল-রাজের হস্তে আমার খড়্গ দিব, এবং সে মিসর দেশের বিরুদ্ধে তাহা বিস্তার করিবে।
Cross references
সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন; তিনি বিচার সাধন করিয়াছেন; দুষ্ট স্বহস্তের কর্ম্মপাশে বদ্ধ হইয়াছে। হিগায়োন। সেলা।
মিসর আর ইস্রায়েল-কুলের বিশ্বাসভূমি হইবে না; ইহারা উহাদের দিকে ফিরিয়া গিয়াছে বলিয়া আর অপরাধ স্মরণ করাইবে না; তাহাতে তাহারা জানিবে যে, আমিই প্রভু সদাপ্রভু।
সেই দিন আমি ইস্রায়েল-কুলের নিমিত্ত এক শৃঙ্গ প্ররোহণ করাইব, এবং তাহাদের মধ্যে তোমার মুখ খুলিয়া দিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
এইরূপে আমি মিসরকে বিচারসিদ্ধ দণ্ড দিব, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
আর আমি মিস্রীয়দিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন ও নানাদেশে বিকীর্ণ করিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
যখন আমি মিসর দেশ ধ্বংসস্থান ও উৎসন্ন করিব, এবং ভূমি তৎপূরক বস্তুবিহীন হইবে, যখন আমি তন্নিবাসী সকলকে আঘাত করিব, তখন তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
আর তুমি মেঘের ন্যায় দেশ আচ্ছাদন করিবার জন্য আমার প্রজা ইস্রায়েলের বিরুদ্ধে যাত্রা করিবে; উত্তরকালে এইরূপ ঘটিবে; আমি তোমাকে আমার দেশের বিরুদ্ধে আনিব, যেন জাতিগণ আমাকে জানিতে পারে, কেননা তখন, হে গোগ, আমি তাহাদের দৃষ্টিগোচরে তোমাতে পবিত্র বলিয়া মান্য হইব।
আর আমি আপনার মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করিব, বহুসংখ্যক জাতির সাক্ষাতে আপনার পরিচয় দিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
আর আমি জাতিগণের মধ্যে আপন গৌরব স্থাপন করিব, এবং আমি যে শাসন করিব ও তাহাদিগেতে যে হস্তার্পণ করিব, তাহা সমস্ত জাতি দেখিবে।