এইরূপে আমি মিসরকে বিচারসিদ্ধ দণ্ড দিব, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Cross references
সেই সময়ে মিস্রীয়েরা, তাহাদের মধ্যে যাহাদিগকে সদাপ্রভু আঘাত করিয়াছিলেন, সেই সমুদয় প্রথমজাতকে কবর দিতেছিল; আর সদাপ্রভু তাহাদের দেবগণকেও দণ্ড দিয়াছিলেন।
সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন; তিনি বিচার সাধন করিয়াছেন; দুষ্ট স্বহস্তের কর্ম্মপাশে বদ্ধ হইয়াছে। হিগায়োন। সেলা।
যেন তাহারা জাতিগণকে প্রতিফল দেয়, লোকবৃন্দকে শাস্তি দেয়;
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি, আমিই তোমার বিপক্ষ; আমি জাতিগণের সাক্ষাতে তোমার মধ্যে বিচার সাধন করিব।
হাঁ, তুমি তোমার চারিদিকের জাতিগণের কাছে টিটকারী, কটুবাক্য, উপদেশ ও বিস্ময়ের বিষয় হইবে; কেননা আমি ক্রোধ, কোপ ও কোপযুক্ত ভর্ৎসনা দ্বারা তোমার মধ্যে বিচার সাধন করিব, আমি সদাপ্রভুই এই কথা কহিলাম।
আর আমি মোয়াবকে বিচারসিদ্ধ দণ্ড দিব, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
আর আমি পথ্রোষকে ধ্বংস করিব, সোয়নে আগুন লাগাইব, ও নো-নগরে বিচারসিদ্ধ দণ্ড দিব।
আর আমি জাতিগণের মধ্যে আপন গৌরব স্থাপন করিব, এবং আমি যে শাসন করিব ও তাহাদিগেতে যে হস্তার্পণ করিব, তাহা সমস্ত জাতি দেখিবে।
কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্ত্তনশীল চিত্ত অনুসারে তুমি আপনার জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ, যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায়বিচার-প্রকাশের দিনে আসিবে;
পরে ঐ সপ্ত বাটি যাঁহাদের হস্তে ছিল, সেই সপ্ত দূতের মধ্যে এক জন আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইস, “বহু জলের উপরে বসিয়া আছে” যে ঐ মহাবেশ্যা, আমি তোমাকে তাহার বিচারসিদ্ধ দণ্ড দেখাই,