আর, যখন তাহারা তোমাকে জিজ্ঞাসা করিবে, ‘কেন দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করিতেছ?’ তখন বলিও, বার্ত্তার নিমিত্ত, কেননা তাহা আসিতেছে; তৎকালে প্রত্যেক হৃদয় গলিয়া যাইবে, প্রত্যেক হস্ত দুর্ব্বল হইবে, প্রত্যেক মন নিস্তেজ হইবে, ও প্রত্যেক জানু জলের মত হইয়া পড়িবে; দেখ, তাহা আসিতেছে, তাহা সফলও হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Cross references
তখন ইদোমের দলপতিগণ বিহ্বল হইল; মোয়াবের মেড়ারা কম্পগ্রস্ত হইল; কনান-নিবাসী সকলে গলিয়া গেল।
আর তোমাদের মধ্যে যাহারা অবশিষ্ট থাকিবে, আমি শত্রুদেশে তাহাদের হৃদয়ে বিষণ্ণতা প্রেরণ করিব, এবং চালিত পত্রের শব্দ তাহাদিগকে তাড়াইয়া লইয়া যাইবে; লোকে যেমন খড়েগর মুখ হইতে পলায়, তাহারা তদ্রূপ পলাইবে, এবং কেহ না তাড়াইলেও পতিত হইবে।
অধ্যক্ষগণ লোকদের কাছে আরও কথা কহিবে, তাহারা বলিবে, ভীত ও দুর্ব্বলহৃদয় লোক কে আছে? সে আপন গৃহে ফিরিয়া যাউক, পাছে তাহার হৃদয়ের ন্যায় তাহার ভ্রাতাদের হৃদয় গলিয়া যায়।
আর তাহাদিগকে কহিল, আমি জানি, সদাপ্রভু তোমাদিগকে এই দেশ দিয়াছেন, আর তোমাদের হইতে আমাদের উপরে মহাভয় উপস্থিত হইয়াছে, ও তোমাদের সম্মুখে এই দেশনিবাসী সমস্ত লোক গলিয়া গিয়াছে।
আর যখন যর্দ্দনের পশ্চিম পারস্থ ইমোরীয়দের সকল রাজা ও সমুদ্রের নিকটস্থ কনানীয়দের সকল রাজা শুনিতে পাইলেন যে, আমরা যাবৎ পার না হইলাম, তাবৎ সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে যর্দ্দনের জল শুষ্ক করিলেন তখন তাঁহাদের হৃদয় গলিয়া গেল, ও ইস্রায়েল-সন্তানগণের হেতু তাঁহাদের আর সাহস রহিল না।
তাহা হইলে যে বীর্য্যবান ব্যক্তি সিংহ-হৃদয়ের ন্যায় হৃদয়বিশিষ্ট, সেও একান্ত গলিয়া যাইবে; কারণ সমস্ত ইস্রায়েল জানে যে, আপনার পিতা বিক্রমশালী, ও তাঁহার সঙ্গিগণ বীর্য্যবান লোক।
অতএব ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যিরূশালেমের ও যিহূদার উপরে এমন অমঙ্গল আনিব যে, তাহা যে কেহ শুনিবে, তাহার কর্ণযুগল শিহরিয়া উঠিবে।
দেখ, তুমি অনেককে শিক্ষা দিয়াছ, তুমি দুর্ব্বল হস্ত সবল করিয়াছ।
তখন দায়ূদের কুলকে জ্ঞাত করা গেল যে, অরাম ইফ্রয়িমের সহায় হইয়াছে। তাহাতে তাঁহার হৃদয় ও তাঁহার প্রজাদের হৃদয় আলোড়িত হইল, যেমন বনের বৃক্ষ সকল বায়ুর দ্বারা আলোড়িত হয়।
এই কারণ সকলের হস্ত দুর্ব্বল হইবে, মর্ত্ত্যমাত্রের হৃদয় দ্রব হইবে;
তাহা যতবার উপনীত হইবে, ততবার তোমাদিগকে ধরিবে, বস্তুতঃ সে প্রভাতে প্রভাতে, দিনে ও রাত্রিতে, উপনীত হইবে; আর এই বার্ত্তা বুঝিলে কেবল ত্রাস জন্মিবে।
দুর্ব্বল হস্ত সবল কর, কম্পিত জানু সুস্থির কর।
সদাপ্রভু এই কথা কহেন, দেখ, উত্তর দেশ হইতে এক জনসমাজ আসিতেছে, পৃথিবীর প্রান্ত হইতে এক মহাজাতি উত্তেজিত হইয়া আসিতেছে।
আহা, আমি যদি দুঃখে সাত্ত্বনা পাইতাম! আমার মধ্যে হৃদয় মূর্চ্ছিত।
তখন যিরমিয় সমস্ত অধ্যক্ষকে ও সমস্ত প্রজালোককে কহিলেন, তোমরা যে সকল কথা শুনিলে, এই গৃহের ও এই নগরের বিপরীতে সেই সমস্ত ভাববাণী বলিতে সদাপ্রভুই আমাকে প্রেরণ করিয়াছেন।
দম্মেশকের বিষয়। হমাৎ ও অর্পদ লজ্জিত হইল, কারণ তাহারা অমঙ্গলের বার্ত্তা শুনিল, বিগলিত হইল; সাগরে উদ্বেগ দেখা যাইতেছে; তাহা সুস্থির হইতে পারে না।
বাবিল-রাজ তাহাদের জনশ্রুতি শুনিয়াছে, তাহার হস্ত অবশ হইল, যন্ত্রণা, প্রসবকারিণীর ন্যায় বেদনা, তাহাকে ধরিল।
এই জন্য আমাদের অন্তঃকরণ মূর্চ্ছিত হইয়াছে, এই সমস্ত কারণে আমাদের চক্ষু নিস্তেজ হইয়াছে,
হে মনুষ্য-সন্তান, তুমি ইস্রায়েলের পর্ব্বতগণের দিকে মুখ রাখিয়া তাহাদের কাছে ভাববাণী বল।
হে মনুষ্য-সন্তান, প্রভু সদাপ্রভু ইস্রায়েল-দেশের বিষয়ে এই কথা কহেন, পরিণাম; দেশের চারি কোণে পরিণাম আসিতেছে।
সকলের হস্ত দুর্ব্বল হইবে, সকলের হাঁটু জলের মত দ্রব হইবে।
বিপদের উপরে বিপদ ঘটিবে, জনরবের উপরে জনরব হইবে; আর তাহা ভাববাদীর নিকটে দর্শনের চেষ্টা করিবে, কিন্তু যাজকের ব্যবস্থা-জ্ঞান ও প্রাচীন লোকদের মন্ত্রণা লোপ পাইবে।
হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-কুল—সেই বিদ্রোহী-কুল—কি তোমাকে বলে নাই, ‘তুমি কি করিতেছ?’
হে মনুষ্য-সন্তান, এ কেমন প্রবাদ, যাহা ইস্রায়েল-দেশে তোমাদের মধ্যে প্রচলিত, যথা, ‘কাল বিলম্ব হইতেছে, প্রত্যেক দর্শন বিফল হইল?’
তখন আমি কহিলাম, হাঁ প্রভু সদাপ্রভু, তাহারা আমার বিষয়ে বলে, ঐ ব্যক্তি কি উপমাবাদী নয়?
আর লোকেরা আমাকে কহিল, এ সকলের সহিত আমাদের সম্বন্ধ কি যে, তুমি এরূপ করিতেছ? তাহা কি আমাদিগকে জানাইবে না?
সে শূন্য, শূন্যীকৃত ও উৎসন্ন; আর হৃদয় গলিত ও জানুতে জানুতে ঠেকাঠেকি হইল; এবং সকলের কটিদেশে অঙ্গগ্রহ ও মনুষ্যমাত্রের মুখ কালিমাযুক্ত।
ভয়ে, এবং ভূমণ্ডলে যাহা যাহা ঘটিবে তাহার আশঙ্কায়, মানুষের প্রাণ উড়িয়া যাইবে; কেননা আকাশ-মণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে।
অতএব তোমরা শিথিল হস্ত ও অবশ হাঁটু সবল কর;
কিন্তু সকল বিষয়ের পরিণাম সন্নিকট; অতএব সংযমশীল হও, এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাক।