Home Bibles ইজেকিয়েল 19:7 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 19:7 · বাংলা বাইবেল

সে তাহাদের অট্টালিকা সকল জ্ঞাত ছিল; তাহাদের নগর সকল উৎসন্ন করিল; তাহার গর্জ্জনের শব্দে দেশ ও তাহার সমস্তই স্তম্ভিত হইল।

Cross references

২ রাজাবলি 23:33

আর ফরৌণ-নখো যিরূশালেমে তাঁহার রাজত্ব প্রাপ্তির পরে হমাৎ দেশস্থ রিব্‌লাতে তাঁহাকে বদ্ধ করিলেন, এবং দেশের এক শত তালন্ত রৌপ্য ও এক তালন্ত স্বর্ণ দণ্ড স্থির করিলেন।

হিতোপদেশ 19:12

রাজার কোপ সিংহের হুঙ্কারের তুল্য; কিন্তু তাঁহার অনুগ্রহ তৃণের উপরিস্থ শিশিরবৎ।

হিতোপদেশ 28:3

যে দরিদ্র লোক দীনহীনদের প্রতি উপদ্রব করে, সে এমন প্লাবক বৃষ্টির তুল্য, যাহার পরে ভক্ষ্য থাকে না।

হিতোপদেশ 28:15

যেমন গর্জ্জনকারী সিংহ ও পর্য্যটনকারী ভল্লুক, তেমনি দীনহীন প্রজার উপরে দুষ্ট শাসনকর্ত্তা।

যিরমিয় 22:17

কিন্তু তোমার চক্ষু ও তোমার অন্তঃকরণ কেবল তোমারই লাভ ও নির্দ্দোষের রক্তপাত এবং উপদ্রবের ও দৌরাত্ম্যের অনুষ্ঠান ব্যতিরেকে আর কিছুই লক্ষ্য করে না।

ইজেকিয়েল 12:19

আর দেশের লোকদিগকে এই কথা বল, ইস্রায়েল দেশস্থ যিরূশালেম-নিবাসীদের বিষয়ে প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তাহারা চিন্তার সহিত আপন আপন রুটী ভোজন করিবে, বিস্ময়ের সহিত আপন আপন জল পান করিবে; কেননা নিবাসী-লোকদিগের দৌরাত্ম্য প্রযুক্ত তাহাদের দেশের ও তন্মধ্যস্থ সর্ব্বস্বের ধ্বংস হইবে।

ইজেকিয়েল 22:25

তথাকার ভাববাদিগণ তথায় চক্রান্ত করে; তাহারা এমন গর্জ্জনকারী সিংহের ন্যায়, যে মৃগ বিদারণ করে; তাহারা প্রাণীদিগকে গ্রাস করিয়াছে; তাহারা ধন ও বহুমূল্য বস্তু হরণ করে; তাহারা তথায় অনেক স্ত্রীকে বিধবা করিয়াছে।

ইজেকিয়েল 30:12

আর আমি স্রোতঃসমূহকে শুষ্ক স্থান করিব, দেশকে দুর্বৃত্ত লোকদের হস্তে বিক্রয় করিব, ও বিদেশীদের হস্ত দ্বারা দেশ ও তথাকার সকলই ধ্বংস করিব; আমি সদাপ্রভু ইহা কহিলাম।

ইজেকিয়েল 34:4

তোমরা দুর্ব্বলদিগকে সবল কর নাই, পীড়িতের চিকিৎসা কর নাই, ভগ্নাঙ্গের ক্ষত বাঁধ নাই, দূরীকৃতকে ফিরাইয়া আন নাই, হারাণের অন্বেষণ কর নাই, কিন্তু বল ও উপদ্রবপূর্ব্বক তাহাদের শাসন করিয়াছ।

আমোস 6:8

প্রভু সদাপ্রভু আপনার নামে শপথ করিয়াছেন, ইহাই বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু কহেন; আমি যাকোবের দর্প ঘৃণা করি, ও তাহার অট্টালিকা সকল দেখিতে পারি না; এই জন্য আমি নগর ও তন্মধ্যস্থিত সকলকে পরহস্তে সমর্পণ করিব।

মীখা 1:2

হে জাতিগণ, তোমরা সকলেই শুন; হে পৃথিবী ও তাহার সমস্ত বস্তু, অবধান কর; আর প্রভু সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হউন, প্রভু আপন পবিত্র মন্দির হইতে সাক্ষী হউন।

Interlinear

Choose Theme