Home Bibles ২ রাজাবলি 23:33 · বাংলা বাইবেল
২ রাজাবলি 23:33 · বাংলা বাইবেল

আর ফরৌণ-নখো যিরূশালেমে তাঁহার রাজত্ব প্রাপ্তির পরে হমাৎ দেশস্থ রিব্‌লাতে তাঁহাকে বদ্ধ করিলেন, এবং দেশের এক শত তালন্ত রৌপ্য ও এক তালন্ত স্বর্ণ দণ্ড স্থির করিলেন।

Cross references

যাত্রাপুস্তক 21:22

আর পুরুষেরা বিবাদ করিয়া কোন গর্ভবতী স্ত্রীকে প্রহার করিলে যদি তাহার গর্ভপাত হয়, কিন্তু পরে আর কোন আপদ না ঘটে, তবে ঐ স্ত্রীর স্বামীর দাবী অনুসারে তাহার অর্থদণ্ড অবশ্য হইবে, ও সে বিচারকর্ত্তাদের বিচারমতে টাকা দিবে।

গণনা 13:21

তখন আশুপক্ক দ্রাক্ষাফলের সময় ছিল। তাঁহারা যাত্রা করিয়া সীন প্রান্তর অবধি হমাতের প্রবেশ স্থানে স্থিত রহোব পর্য্যন্ত সমস্ত দেশ নিরীক্ষণ করিলেন।

গণনা 34:11

পরে সে সীমা শফাম হইতে ঐনের পূর্ব্বদিক্‌ হইয়া রিব্লা পর্য্যন্ত নামিয়া যাইবে; সে সীমা নামিয়া পূর্ব্বদিকে কিন্নেরৎ হ্রদের তট পর্য্যন্ত যাইবে।

১ রাজাবলি 8:65

এইরূপে সেই সময়ে শলোমন ও তাঁহার সঙ্গে সমস্ত ইস্রায়েল, হমাতের প্রবেশস্থান অবধি মিসরের স্রোত পর্য্যন্ত [দেশবাসী] মহাসমাজ, সাত দিন আর সাত দিন, চৌদ্দ দিন আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে উৎসব করিলেন।

২ রাজাবলি 18:14

তাহাতে যিহূদা-রাজ হিষ্কিয় লাখীশে অশূর-রাজের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন, আমি দোষ করিয়াছি, আমার নিকট হইতে ফিরিয়া যাউন; আপনি আমাকে যে ভার দিবেন, তাহা আমি বহন করিব। তাহাতে অশূরের রাজা যিহূদা-রাজ হিষ্কিয়ের তিন শত তালন্ত রৌপ্য ও ত্রিশ তালন্ত স্বর্ণ দণ্ড নিরূপণ করিলেন।

২ রাজাবলি 23:29

তাহার সময়ে মিসর-রাজ ফরৌণ-নখো অশূর-রাজের বিরুদ্ধে ফরাৎ নদীর দিকে যাত্রা করিলেন, আর যোশিয় রাজা তাঁহার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিলেন; তাহাতে ফরৌণ-নখো তাঁহার দেখা পাইবামাত্র মগিদ্দোতে তাঁহাকে বধ করিলেন।

২ রাজাবলি 25:6

তখন তাহারা রাজাকে ধরিয়া রিব্‌লাতে বাবিল-রাজের নিকটে লইয়া গেল; পরে তাঁহার প্রতি দণ্ডাজ্ঞা হইল।

২ ইতিহাস 36:3

পরে মিসর-রাজ যিরূশালেমে তাঁহাকে পদচ্যুত করিয়া দেশের এক শত তালন্ত রৌপ্য ও এক তালন্ত স্বর্ণ অর্থদণ্ড নির্দ্ধারণ করিলেন।

হিতোপদেশ 19:19

অতি ক্রুদ্ধ লোক দণ্ড পাইবে; [তাহাকে] যদি উদ্ধার কর, আবার করিতে হইবে।

যিরমিয় 39:5

কিন্তু কল্‌দীয়দের সৈন্য তাঁহাদের পশ্চাতে ধবমান হইয়া যিরীহোর সমভূমিতে সিদিকিয় রাজার লাগাল পাইল, ও তাঁহাকে ধরিয়া হমাৎ দেশস্থ রিব্লাতে বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরের নিকটে আনিল; তাহাতে তিনি তাঁহার দণ্ডবিধান করিলেন।

যিরমিয় 52:9

তখন তাহারা রাজাকে ধরিয়া হমাৎ দেশস্থ রিব্লাতে বাবিল-রাজের নিকটে লইয়া গেল, পরে তিনি তাঁহার দণ্ডবিধান করিলেন।

যিরমিয় 52:26

রক্ষ-সেনাপতি নবূষরদন তাঁহাদিগকে ধরিয়া রিব্লাতে বাবিল-রাজের কাছে লইয়া গেলেন।

ইজেকিয়েল 19:3

তাহার প্রতিপালিত এক বৎস যুবসিংহ হইয়া উঠিল, সে মৃগ বিদারণ করিতে শিখিল, মনুষ্যদিগকে গ্রাস করিতে লাগিল।

ইজেকিয়েল 19:7

সে তাহাদের অট্টালিকা সকল জ্ঞাত ছিল; তাহাদের নগর সকল উৎসন্ন করিল; তাহার গর্জ্জনের শব্দে দেশ ও তাহার সমস্তই স্তম্ভিত হইল।

ইজেকিয়েল 19:9

তাহারা তাহার নাক ফুঁড়িয়া পিঞ্জরে রাখিল, তাহাকে বাবিল-রাজের নিকটে লইয়া গেল; ইস্রায়েলের কোন পর্ব্বতে যেন তাহার হূঙ্কার আর শুনিতে পাওয়া না যায়, তাই তাহাকে দুর্গের মধ্যে রাখিল।

Interlinear

Choose Theme