Home Bibles ☰ Books ইজেকিয়েল 11:4 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 11:4 · বাংলা বাইবেল

অতএব ইহাদের বিরুদ্ধে ভাববাণী বল; হে মনুষ্য-সন্তান, ভাববাণী বল।

Cross references

যিশাইয় 58:1

মুক্তকণ্ঠে ঘোষণা কর, রব সংযত করিও না, তূরীর ন্যায় উচ্চধ্বনি কর; আমার প্রজাদিগকে তাহাদের অধর্ম্ম, যাকোবের কুলকে তাহাদের পাপ সকল জানাও।

ইজেকিয়েল 3:2

তখন আমি মুখ খুলিলাম, আর তিনি আমাকে সেই পুস্তক ভোজন করাইলেন;

ইজেকিয়েল 3:4

পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি যাও, ইস্রায়েল-কুলের নিকটে যাইয়া তাহাদিগকে আমার বাক্য সকল বল।

ইজেকিয়েল 3:17

হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে ইস্রায়েল-কুলের জন্য প্রহরী নিযুক্ত করিলাম; তুমি আমার মুখে কথা শুনিবে, এবং আমার নামে তাহাদিগকে চেতনা দিবে।

ইজেকিয়েল 20:46

হে মনুষ্য-সন্তান, তুমি দক্ষিণদিকে আপন মুখ রাখ, দক্ষিণ দেশের দিকে বাক্য বর্ষণ কর, ও দক্ষিণ প্রান্তরস্থ অরণ্যের বিপরীতে ভাববাণী বল।

ইজেকিয়েল 21:2

হে মনুষ্য-সন্তান, তুমি যিরূশালেমের দিকে আপন মুখ রাখ, পবিত্র স্থানের দিকে বাক্য বর্ষণ কর, ও ইস্রায়েল-দেশের বিরুদ্ধে ভাববাণী বল।

ইজেকিয়েল 25:2

হে মনুষ্য-সন্তান, তুমি অম্মোন-সন্তানদের দিকে মুখ রাখ, ও তাহাদের বিরুদ্ধে ভাববাণী বল।

হোশেয় 6:5

এই জন্য আমি ভাববাদিগণ দ্বারা লোকদিগকে তক্ষিত করিয়াছি, আমার মুখের বাক্য দ্বারা বধ করিয়াছি; এবং আমার বিচার বিদ্যুতের ন্যায় নির্গত হয়।

হোশেয় 8:1

তুমি আপন মুখে তূরী দেও। সে সদাপ্রভুর গৃহের উপরে ঈগল পক্ষীর ন্যায় আসিতেছে, কেননা লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে, ও আমার বিরুদ্ধে অধর্ম্ম করিয়াছে।

Interlinear

Choose Theme