Home Bibles যাত্রাপুস্তক 39:8 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 39:8 · বাংলা বাইবেল

পরে এফোদের কর্ম্মের ন্যায় তিনি স্বর্ণ দ্বারা এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্র দ্বারা শিল্পকর্ম্মের বুকপাটা প্রস্তুত করিলেন।

Cross references

যাত্রাপুস্তক 25:7

এবং এফোদের ও বুকপাটার জন্য গোমেদক মণি প্রভৃতি খচনীয় প্রস্তর।

যাত্রাপুস্তক 28:4

এই সকল বস্ত্র তাহারা প্রস্তুত করিবে; বুকপাটা, এফোদ, পরিচ্ছদ, চিত্রিত অঙ্গরক্ষক বস্ত্র, উষ্ণীষ ও কটিবন্ধন; তাহারা আমার যাজনার্থে তোমার ভ্রাতা হারোণের ও তাহার পুত্রগণের নিমিত্তে পবিত্র বস্ত্র প্রস্তুত করিবে।

যাত্রাপুস্তক 28:13

আর তুমি দুই স্বর্ণস্থালী করিবে,

যাত্রাপুস্তক 28:15

আর শিল্পকারের কর্ম্মে বিচারার্থক বুকপাটা করিবে; এফোদের কর্ম্মানুসারে করিবে; স্বর্ণ এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রের দ্বারা তাহা প্রস্তুত করিবে।

লেবীয় 8:8

আর তাঁহার বক্ষে বুকপাটা দিলেন, এবং বুকপাটায় ঊরীম ও তুম্মীম বদ্ধ করিলেন।

গীতসংহিতা 89:28

আমি তাহার পক্ষে আমার দয়া চিরকাল রক্ষা করিব, আমার নিয়ম তাহার পক্ষে স্থির থাকিবে।

যিশাইয় 59:17

তিনি ধর্ম্মশীলতারূপ বুকপাটা বাঁধিলেন, মস্তকে ত্রাণরূপ শিরস্ত্র ধারণ করিলেন, তিনি প্রতিশোধরূপ বস্ত্র পরিধান করিলেন, পরিচ্ছদের ন্যায় উদ্যোগ-পরিহিত হইলেন।

ইফিষীয় 6:14

অতএব সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হইয়া,

Interlinear

Choose Theme