Home Bibles ☰ Books ইফিষীয় 6:14 · বাংলা বাইবেল
ইফিষীয় 6:14 · বাংলা বাইবেল

অতএব সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হইয়া,

Cross references

২ রাজাবলি 3:21

সমস্ত মোয়াব-বাসী যখন শুনিতে পাইল যে, রাজগণ তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিয়াছেন, তখন যাহারা সজ্জা পরিধান করিতে পারিত, তাহারা সকলে এবং ততোধিক বয়সের লোক সমাহূত হইয়া সীমাতে দাঁড়াইয়া রহিল।

যিশাইয় 11:5

আর ধর্ম্মশীলতা তাঁহার কটিদেশের পটুকা ও বিশ্বস্ততা তাঁহার কক্ষের পটুকা হইবে।

যিশাইয় 59:17

তিনি ধর্ম্মশীলতারূপ বুকপাটা বাঁধিলেন, মস্তকে ত্রাণরূপ শিরস্ত্র ধারণ করিলেন, তিনি প্রতিশোধরূপ বস্ত্র পরিধান করিলেন, পরিচ্ছদের ন্যায় উদ্যোগ-পরিহিত হইলেন।

লূক 12:35

তোমাদের কটি বাঁধিয়া রাখ ও প্রদীপ জ্বালিয়া রাখ;

২ করিন্থীয় 6:7

সত্যের বাক্যে, ঈশ্বরের পরাক্রমে; দক্ষিণ ও বাম হস্তে ধার্ম্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা,

ইফিষীয় 5:9

—কেননা সর্ব্বপ্রকার মঙ্গলভাবে, ধার্ম্মিকতায় ও সত্যে দীপ্তির ফল হয়—

১ থিষলনীকীয় 5:8

কিন্তু আমরা দিবসের বলিয়া আইস, মিতাচারী হই, বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পরি, এবং পরিত্রাণের আশারূপ শিরস্ত্র মস্তকে দিই;

১ পিতর 1:13

অতএব তোমরা আপন আপন মনের কটি বাঁধিয়া মিতাচারী হও, এবং যীশু খ্রীষ্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনীত হইবে, তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখ।

প্রকাশিত বাক্য 9:9

আর তাহাদের বুকপাটা লৌহ-বুকপাটার ন্যায়, ও তাহাদের পক্ষের শব্দ রথের, যুদ্ধে ধাবমান বহু অশ্বের শব্দতুল্য।

প্রকাশিত বাক্য 9:17

আর দর্শনে আমি সেই অশ্বগণ ও তদারোহী ব্যক্তিদিগকে এইরূপ দেখিতে পাইলাম, তাহাদের বুকপাটা অগ্নিময় ও নীলবর্ণ ও গন্ধকময়, এবং অশ্বগণের মস্তক সিংহ-মস্তকের ন্যায়, ও তাহাদের মুখ হইতে অগ্নি, ধূম ও গন্ধক বাহির হইতেছে।

Interlinear

Choose Theme