Home Bibles যাত্রাপুস্তক 3:12 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 3:12 · বাংলা বাইবেল

তিনি কহিলেন, নিশ্চয় আমি তোমার সহবর্ত্তী হইব; এবং আমি যে তোমাকে প্রেরণ করিলাম, তোমার পক্ষে তাহার এই চিহ্ন হইবে; তুমি মিসর হইতে লোকসমূহকে বাহির করিয়া আনিলে পর তোমরা এই পর্ব্বতে ঈশ্বরের সেবা করিবে।

Cross references

আদিপুস্তক 15:1

ঐ ঘটনার পরে দর্শনযোগে সদাপ্রভুর বাক্য অব্রামের নিকটে উপস্থিত হইল, তিনি বলিলেন, অব্রাম, ভয় করিও না, আমিই তোমার ঢাল ও তোমার মহা পুরস্কার।

আদিপুস্তক 15:8

তখন তিনি কহিলেন, হে প্রভু সদাপ্রভু, আমি যে ইহার অধিকারী হইব, তাহা কিসে জানিব?

আদিপুস্তক 26:3

এই দেশে প্রবাস কর; আমি তোমার সহবর্ত্তী হইয়া তোমাকে আশীর্ব্বাদ করিব, কেননা আমি তোমাকে ও তোমার বংশকে এই সমস্ত দেশ দিব, এবং তোমার পিতা অব্রাহামের নিকটে যে দিব্য করিয়াছিলাম, তাহা সফল করিব।

আদিপুস্তক 31:3

আর সদাপ্রভু যাকোবকে কহিলেন, তুমি আপন পৈতৃক দেশে জ্ঞাতিদের নিকটে ফিরিয়া যাও, আমি তোমার সহবর্ত্তী হইব।

যাত্রাপুস্তক 4:1

মোশি উত্তর করিলেন, কিন্তু দেখুন, তাহারা আমাকে বিশ্বাস করিবে না, ও আমার রবে মনোযোগ করিবে না, কেননা তাহারা বলিবে, সদাপ্রভু তোমাকে দর্শন দেন নাই।

যাত্রাপুস্তক 4:12

এখন তুমি যাও; আমি তোমার মুখের সহবর্ত্তী হইব, ও কি বলিতে হইবে, তোমাকে জানাইব।

যাত্রাপুস্তক 4:15

তুমি তাহাকে বলিবে, ও তাহার মুখে বাক্য দিবে; এবং আমি তোমার মুখের ও তাহার মুখের সহবর্ত্তী হইব, ও কি করিতে হইবে, তোমাদিগকে জানাইব।

যাত্রাপুস্তক 8:27

আমরা তিন দিনের পথ প্রান্তরে গিয়া, আমাদের ঈশ্বর সদাপ্রভু যে আজ্ঞা দিবেন, তদনুসারে তাঁহার উদ্দেশে যজ্ঞ করিব।

যাত্রাপুস্তক 19:1

মিসর দেশ হইতে ইস্রায়েল-সন্তানদের বাহির হইবার পর তৃতীয় মাসে, [প্রথম] দিনেই তাহারা সীনয় প্রান্তরে উপস্থিত হইল।

লেবীয় 1:1

পরে সদাপ্রভু মোশিকে ডাকিয়া সমাগম-তাম্বু হইতে এই কথা কহিলেন,

গণনা 1:1

মিসর দেশ হইতে লোকদের বাহির হইয়া আসিবার পর দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসের প্রথম দিবসে সদাপ্রভু সীনয় প্রান্তরে সমাগম-তাম্বুতে মোশিকে কহিলেন,

দ্বিতীয় বিবরণ 31:23

আর তিনি নূনের পুত্র যিহোশূয়কে আজ্ঞা দিয়া কহিলেন, তুমি বলবান হও ও সাহস কর; কেননা আমি ইস্রায়েল সন্তানগণকে যে দেশ দিতে দিব্য করিয়াছি, সেই দেশে তুমি তাহাদিগকে লইয়া যাইবে, এবং আমি তোমার সহবর্ত্তী হইব।

যিহোশূয় 1:5

তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না; আমি যেমন মোশির সহবর্ত্তী ছিলাম, তদ্রূপ তোমার সহবর্ত্তী থাকিব; আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না।

বিচারকগণ 6:12

তখন সদাপ্রভুর দূত তাঁহাকে দর্শন দিয়া কহিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্ত্তী।

বিচারকগণ 6:16

তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, নিশ্চয়ই আমি তোমার সহবর্ত্তী হইব; আর তুমি মিদিয়নীয়দিগকে এক মনুষ্যবৎ আঘাত করিবে।

বিচারকগণ 6:17

তিনি কহিলেন, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে আপনিই যে আমার সঙ্গে কথা কহিতেছেন, তাহার কোন চিহ্ন আমাকে দেখাউন।

বিচারকগণ 6:21

তখন সদাপ্রভুর দূত আপন হস্তস্থিত দণ্ডের অগ্রভাগ বাড়াইয়া দিয়া সেই মাংস ও তাড়ীশূন্য পিষ্টকগুলি স্পর্শ করিলেন; তখন শৈল হইতে অগ্নি নির্গত হইয়া সেই মাংস ও তাড়ীশূন্য পিষ্টকগুলি গ্রাস করিল; আর সদাপ্রভুর দূত তাঁহার দৃষ্টিগোচর হইতে প্রস্থান করিলেন।

বিচারকগণ 6:36

পরে গিদিয়োন ঈশ্বরকে কহিলেন, আপনার বাক্য অনুসারে আপনি যদি আমার হস্ত দ্বারা ইস্রায়েলকে নিস্তার করেন, তবে দেখুন,

বিচারকগণ 7:11

তাহার পরে তোমার হস্ত বলবান হইবে, তাহাতে তুমি ঐ শিবিরের বিরুদ্ধে নামিয়া যাইবে। তখন তিনি আপন চাকর ফুরাকে সঙ্গে করিয়া শিবিরস্থ সসজ্জ লোকদের প্রান্তভাগ পর্য্যন্ত নামিয়া গেলেন।

বিচারকগণ 7:13

পরে গিদিয়োন আসিলেন, আর দেখ, তাহাদের মধ্যে এক জন আপন বন্ধুকে এই স্বপ্নকথা বলিল, দেখ, আমি একটা স্বপ্ন দেখিয়াছি, আর দেখ, যেন যবের একখান রুটী মিদিয়নের শিবিরের মধ্য দিয়া গড়াইয়া গেল, এবং তাম্বুর নিকটে উপস্থিত হইয়া আঘাত করিল; তাহাতে তাম্বুখানি উল্টিয়া লম্বমান হইয়া পড়িল।

১ শমূয়েল 14:10

কিন্তু যদি এই কথা বলে, আমাদের নিকটে উঠিয়া আইস, তবে আমরা উঠিয়া যাইব, কেননা সদাপ্রভু আমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিয়াছেন; ইহাই আমাদের চিহ্ন হইবে।

১ ইতিহাস 9:20

পুরাকালে ইলিয়াসরের পুত্র পীনহস তাহাদের অধ্যক্ষ ছিলেন, এবং সদাপ্রভু তাঁহার সহবর্ত্তী ছিলেন।

গীতসংহিতা 86:17

আমার জন্য মঙ্গলের কোন চিহ্ন-কার্য্য সাধন কর, যেন আমার বিদ্বেষিগণ তাহা দেখিয়া লজ্জা পায়, কেননা, হে সদাপ্রভু, তুমিই আমার সাহায্য করিয়াছ, ও আমাকে সান্ত্বনা করিয়াছ।

যিশাইয় 7:14

অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন; দেখ, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাঁহার নাম ইম্মানূয়েল [আমাদের সহিত ঈশ্বর] রাখিবে।

যিশাইয় 37:30

আর [হে হিষ্কিয়,] তোমার জন্য এই চিহ্ন হইবে, তোমরা এই বৎসর স্বতঃ উৎপন্ন শস্য, ও দ্বিতীয় বৎসর তাহার মূলোৎপন্ন শস্য, ভোজন করিবে; পরে তোমরা তৃতীয় বৎসরে বীজ বপন করিয়া শস্য কাটিবে, এবং দ্রাক্ষাক্ষেত্র করিয়া তাহার ফলভোগ করিবে।

যিশাইয় 41:10

ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর; আমি তোমাকে পরাক্রম দিব; আমি তোমার সাহায্য করিব; আমি আপন ধর্ম্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব।

যিশাইয় 43:2

তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব; যখন নদ-নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না; যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না।

যিরমিয় 43:9

তোমার হাতে খানকতক বড় বড় পাথর লইয়া তফন্‌হেষে ফরৌণের বাটীর প্রবেশস্থানে যে ইটের গাঁথনি আছে, তাহার সুরকির মধ্যে যিহূদীদের সাক্ষাতে ঐ প্রস্তরগুলা লুকাইয়া রাখ,

যিরমিয় 51:63

পরে এই পুস্তকের পাঠ সমাপ্ত হইলে তুমি ইহার সঙ্গে একখানা প্রস্তর বাঁধিয়া ফরাৎ নদীর মাঝখানে ইহা নিক্ষেপ করিবে;

মথি 28:20

আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখ, আমিই যুগান্ত পর্য্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।

মার্ক 16:20

আর তাঁহারা প্রস্থান করিয়া সর্ব্বত্র প্রচার করিতে লাগিলেন; এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য্য করিয়া অনুবর্ত্তী চিহ্নসমূহ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন। আমেন্‌।

প্রেরিতদের কার্য 7:7

আর তাহারা যে জাতির দাস হইবে, আমিই তাহার বিচার করিব,” ঈশ্বর আরও কহিলেন, “তৎপরে তাহারা বাহির হইয়া আসিবে, এবং এই স্থানে আমার আরাধনা করিবে।”

প্রেরিতদের কার্য 11:21

আর প্রভুর হস্ত তাহাদের সহবর্ত্তী ছিল, এবং বহুসংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল।

রোমীয় 8:31

এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে?

ইব্রীয় 13:5

তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হউক; তোমাদের যাহা আছে, তাহাতে সন্তুষ্ট থাক; কারণ তিনিই বলিয়াছেন, “আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।”

Interlinear

Choose Theme