তখন তিনি কহিলেন, হে প্রভু সদাপ্রভু, আমি যে ইহার অধিকারী হইব, তাহা কিসে জানিব?
Cross references
তখন অব্রাহাম আপন দাসকে, তাঁহার সমস্ত বিষয়ের অধ্যক্ষ, গৃহের প্রাচীনকে কহিলেন, বিনয় করি, তুমি আমার জঙ্ঘার নীচে হস্ত দেও;
দেখ, আমি এই সজল কূপের নিকটে দাঁড়াইয়া আছি, এবং এই নগরবাসীদের কন্যাগণ জল তুলিতে বাহিরে আসিতেছে;
তিনি কহিলেন, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে আপনিই যে আমার সঙ্গে কথা কহিতেছেন, তাহার কোন চিহ্ন আমাকে দেখাউন।
পরে গিদিয়োন ঈশ্বরকে কহিলেন, আপনার বাক্য অনুসারে আপনি যদি আমার হস্ত দ্বারা ইস্রায়েলকে নিস্তার করেন, তবে দেখুন,
যদি তাহারা আমাদিগকে এই কথা বলে, থাক, আমরা তোমাদের নিকটে আসিব, তবে আমরা আপনাদের স্থানে দাঁড়াইয়া থাকিব, তাহাদের কাছে উঠিয়া যাইব না।
আর হিষ্কিয় যিশায়াহকে কহিলেন, সদাপ্রভু যে আমাকে সুস্থ করিবেন, এবং আমি যে তৃতীয় দিবসে সদাপ্রভুর গৃহে উঠিব, ইহার চিহ্ন কি?
আমার জন্য মঙ্গলের কোন চিহ্ন-কার্য্য সাধন কর, যেন আমার বিদ্বেষিগণ তাহা দেখিয়া লজ্জা পায়, কেননা, হে সদাপ্রভু, তুমিই আমার সাহায্য করিয়াছ, ও আমাকে সান্ত্বনা করিয়াছ।
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে কোন চিহ্ন যাচ্ঞা কর, অধোলোকে কি ঊর্দ্ধলোকে যাচ্ঞা কর।
যে লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে, যাহারা আমার সাক্ষাতে নিয়ম করিয়া তাহার কথা পালন করে নাই, গোবৎসকে দুই খণ্ড করিয়া তন্মধ্য দিয়া গমন করিয়াছে, আমি তাহাদিগকে সমর্পণ করিব;
যিহূদার অধ্যক্ষগণ, যিরূশালেমের অধ্যক্ষগণ, নপুংসকগণ, যাজকগণ ও দেশের সমস্ত প্রজা, যাহারা গোবৎসটীর দুই খণ্ডের মধ্য দিয়া গমন করিয়াছে,
তখন সখরিয় দূতকে কহিলেন, কিসে ইহা জানিব? কেননা আমি বৃদ্ধ এবং আমার স্ত্রীরও অধিক বয়স হইয়াছে।
তখন মরিয়ম দূতকে কহিলেন, ইহা কিরূপে হইবে? আমি ত পুরুষকে জানি না।