এবং সেইগুলি এক ডালিতে রাখিবে, আর সেই ডালিতে করিয়া আনিবে, এবং ঐ গোবৎস ও দুই মেষ আনিবে।
Cross references
তুমি হারোণকে ও তাহার সহিত তাহার পুত্রগণকে, এবং বস্ত্র সকল, অভিষেকার্থক তৈল ও পাপার্থক বলির গোবৎস, দুই মেষ ও তাড়ীশূন্য রুটীর ডালি সঙ্গে লও,
পরে সদাপ্রভুর সম্মুখে স্থিত তাড়ীশূন্য রুটীর ডালি হইতে একখানি তাড়ীশূন্য পিষ্টক, তৈলপক্ব রুটীর একখানি পিষ্টক ও একখানি সরুচাকলী লইয়া ঐ মেদের ও দক্ষিণ জঙ্ঘার উপরে রাখিলেন।
পরে মোশি হারোণ ও তাঁহার পুত্রগণকে কহিলেন, তোমরা সমাগম-তাম্বুর দ্বারে [বলির] মাংস সিদ্ধ কর; এবং “হারোণ ও তাঁহার পুত্রগণ তাহা ভোজন করিবেন,” আমার এই আজ্ঞানুসারে তোমরা সেই স্থানে তাহা এবং হস্তপূরণার্থক ডালিতে স্থিত রুটী ভোজন কর।
পরে তাড়ীশূন্য রুটীর চুপড়ির সহিত মঙ্গলার্থক মেষবলি সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবে; এবং যাজক তৎসম্বন্ধীয় ভক্ষ্য ও পেয় নৈবেদ্য নিবেদন করিবে।