Home Bibles যাত্রাপুস্তক 29:2 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 29:2 · বাংলা বাইবেল

আর তাড়ীশূন্য রুটী, তৈলমিশ্রিত তাড়ীশূন্য পিষ্টক ও তৈলাক্ত তাড়ীশূন্য সরুচাকলী গোমের ময়দা দ্বারা প্রস্তুত করিবে;

Cross references

যাত্রাপুস্তক 12:8

পরে সেই রাত্রিতে তাহার মাংস ভোজন করিবে; অগ্নিতে দগ্ধ করিয়া তাড়ীশূন্য রুটী ও তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিবে।

যাত্রাপুস্তক 29:23

পরে তুমি সদাপ্রভুর সম্মুখস্থিত তাড়ীশূন্য রুটীর ডালি হইতে এক রুটী ও তৈলমিশ্রিত এক পিষ্টক ও এক সরুচাকলী লইবে;

লেবীয় 2:4

আর যদি তুমি তুন্দুরে পক্ব ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেও, তবে তৈলমিশ্রিত তাড়ীশূন্য সূক্ষ্ম সূজির পিষ্টক বা তৈলাক্ত তাড়ীশূন্য সরুচাকলী দিতে হইবে।

লেবীয় 2:15

এবং তাহার উপরে তৈল দিবে ও কুন্দুরু রাখিবে; ইহা ভক্ষ্য-নৈবেদ্য।

লেবীয় 6:13

বেদির উপরে অগ্নি সর্ব্বদা জ্বালিয়া রাখিতে হইবে; নির্ব্বাণ হইবে না।

লেবীয় 6:19

পরে সদাপ্রভু মোশিকে কহিলেন,

লেবীয় 7:10

তৈলমিশ্রিত কিম্বা শুষ্ক ভক্ষ্য-নৈবেদ্য সকল সমানরূপে হারোণের সকল পুত্রের হইবে।

লেবীয় 7:12

কেহ যদি স্তবার্থক বলি আনে, তবে সে স্তববলির সহিত তৈলমিশ্রিত তাড়ীশূন্য রুটী, তৈলাক্ত তাড়ীশূন্য সরুচাকলী, তৈলসিক্ত সূক্ষ্ম সূজি ও তৈলাক্ত পিষ্টক নিবেদন করিবে।

লেবীয় 8:2

তুমি হারোণকে ও তাহার সহিত তাহার পুত্রগণকে, এবং বস্ত্র সকল, অভিষেকার্থক তৈল ও পাপার্থক বলির গোবৎস, দুই মেষ ও তাড়ীশূন্য রুটীর ডালি সঙ্গে লও,

লেবীয় 8:26

পরে সদাপ্রভুর সম্মুখে স্থিত তাড়ীশূন্য রুটীর ডালি হইতে একখানি তাড়ীশূন্য পিষ্টক, তৈলপক্ব রুটীর একখানি পিষ্টক ও একখানি সরুচাকলী লইয়া ঐ মেদের ও দক্ষিণ জঙ্ঘার উপরে রাখিলেন।

গণনা 6:15

আর এক চুপড়ি তাড়ীশূন্য রুটী, তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজির পিষ্টক, তাড়ীশূন্য তৈলাক্ত সরুচাকলী ও তাহার উপযুক্ত ভক্ষ্য এবং পেয় নৈবেদ্য, এই সকল আনিবে।

গণনা 6:19

আর নাসরীয়ের পৃথক্‌স্থিতির মস্তক মুণ্ডনের পরে যাজক ঐ মেষের জলসিদ্ধ স্কন্ধ ও চুপড়ি হইতে তাড়ীশূন্য একখান পিষ্টক ও একখান তাড়ীশূন্য সরুচাকলী লইয়া তাহার হস্তে দিবে।

১ করিন্থীয় 5:7

পুরাতন তাড়ী বাহির করিয়া দেও; যেন তোমরা নূতন তাল হইতে পার—তোমরা ত তাড়ীশূন্য। কারণ আমাদের নিস্তারপর্ব্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রীষ্ট।

Interlinear

Choose Theme