দ্বিতীয় বিবরণ 7:20 · বাংলা বাইবেল
তদ্ভিন্ন যাহারা অবশিষ্ট থাকিয়া তোমা হইতে আপনাদিগকে গোপন করিবে, যাবৎ তাহাদের বিনাশ না হয়, তাবৎ তোমার ঈশ্বর সদাপ্রভু তাহাদের মধ্যে ভিমরুল প্রেরণ করিবেন।
Cross references
যাত্রাপুস্তক 23:28
আর আমি তোমার অগ্রে অগ্রে ভিমরুল পাঠাইব; তাহারা হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়কে তোমার সম্মুখ হইতে খেদাইয়া দিবে।
যিহোশূয় 24:12
আর তোমাদের অগ্রে অগ্রে ভিমরুল প্রেরণ করিলাম; তাহারা তোমাদের সম্মুখ হইতে সেই জনগণকে, ইমোরীয়দের সেই দুই রাজাকে দূর করিয়া দিল; তোমার খড়েগ বা ধনুকে উহা হইল না।