Home Bibles যাত্রাপুস্তক 14:24 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 14:24 · বাংলা বাইবেল

কিন্তু রাত্রির শেষ প্রহরে সদাপ্রভু অগ্নি ও মেঘস্তম্ভে থাকিয়া মিস্রীয়দের সৈন্যের উপরে দৃষ্টিপাত করিলেন, ও মিস্রীয়দের সৈন্যকে উদ্বিগ্ন করিলেন।

Cross references

যাত্রাপুস্তক 13:21

আর সদাপ্রভু দিবাতে পথ দেখাইবার জন্য মেঘস্তম্ভে থাকিয়া, এবং রাত্রিতে দীপ্তি দিবার জন্য অগ্নিস্তম্ভে থাকিয়া তাহাদের অগ্রে অগ্রে গমন করিতেন, যেন তাহারা দিবারাত্র গমন করিতে পারে।

যাত্রাপুস্তক 14:19

তখন ইস্রায়েলীয় সৈন্যের অগ্রগামী ঈশ্বরের দূত সরিয়া গিয়া তাহাদের পশ্চাৎ গমন করিলেন, এবং মেঘস্তম্ভ তাহাদের অগ্র হইতে সরিয়া গিয়া তাহাদের পশ্চাৎ দাঁড়াইল;

যাত্রাপুস্তক 14:25

আর তিনি তাহাদের রথের চক্র সরাইলেন, তাহাতে তাহারা অতি কষ্টে রথ চালাইল; তখন মিস্রীয়েরা কহিল, চল, আমরা ইস্রায়েলের সম্মুখ হইতে পলায়ন করি, কেননা সদাপ্রভু তাহাদের পক্ষে মিস্রীয়দের বিপক্ষে যুদ্ধ করিতেছেন।

১ শমূয়েল 11:11

পর দিবসে শৌল আপন লোকদিগকে তিন দল করিয়া প্রভাতীয় প্রহরে [শত্রুদের] শিবিরমধ্যে আসিয়া প্রচণ্ড রৌদ্র পর্য্যন্ত অম্মোনীয়দিগকে সংহার করিলেন; আর তাহাদের অবশিষ্ট লোকেরা এমন ছিন্নভিন্ন হইল যে, তাহাদের দুই জন এক স্থানে থাকিল না।

ইয়োব 22:13

কিন্তু তুমি কহিতেছ, ঈশ্বর কি জানেন? অন্ধকারে থাকিয়া তিনি কি শাসন করেন?

ইয়োব 23:15

এই কারণ আমি তাঁহার সাক্ষাতে বিহ্বল হই; যখন বিবেচনা করি তাঁহা হইতে ভীত হই।

ইয়োব 34:20

তাহারা হঠাৎ মরে, মধ্যরাত্রে মরে, প্রজাসমূহ বিচলিত হইয়া চলিয়া যায়, পরাক্রমী বিনা হস্তক্ষেপে অপনীত হয়।

ইয়োব 34:29

তিনি শান্তি দিলে কে দোষ দিতে পারে? তিনি মুখ ঢাকিলে তে তাঁহার দর্শন পাইতে পারে? জাতির বা ব্যক্তির কথা হউক, একই;

ইয়োব 40:12

দৃক্‌পাতমাত্র প্রত্যেক অহঙ্কারীকে খর্ব্ব কর, দুষ্টদিগকে স্ব স্ব স্থানে দলিত কর;

গীতসংহিতা 18:13

আর সদাপ্রভু আকাশে বজ্রনাদ করিলেন, পরাৎপর আপন রব শুনাইলেন; শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার।

গীতসংহিতা 48:5

তাঁহারা দেখিলেন, অমনি স্তম্ভিত হইলেন, বিহ্বল হইলেন, শীঘ্র পলায়ন করিলেন।

গীতসংহিতা 77:16

হে ঈশ্বর, জলসমূহ তোমাকে দেখিল; জলসমূহ তোমাকে দেখিল, কম্পিত হইল, জলধি সকলও বিচলিত হইল।

গীতসংহিতা 104:32

তিনি পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করিলে তাহা কাঁপে; তিনি পর্ব্বতরাজিকে স্পর্শ করিলে তাহারা ধূমায়মান হয়।

আমোস 9:4

আর তাহারা শত্রুদের সম্মুখে বন্দি-দশার স্থানে গেলেও আমি সেখানে খড়্‌গকে আজ্ঞা দিব, আর তাহা তাহাদিগকে বধ করিবে; এইরূপে অমঙ্গলের জন্য আমি তাহাদের প্রতি চক্ষু রাখিব, মঙ্গলের জন্য নয়।

Interlinear

Choose Theme