আর রাজা সেই দ্বিতীয় দিনে দ্রাক্ষারস সহযুক্ত ভোজের সময়ে ইষ্টেরকে পুনর্ব্বার কহিলেন, ইষ্টের রাণি, তোমার নিবেদন কি? তাহা তোমাকে দেওয়া যাইবে; এবং তোমার অনুরোধ কি? রাজ্যের অর্দ্ধেক পর্য্যন্ত হইলেও তাহা সিদ্ধ করা যাইবে।
Cross references
পরে রাজা তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, ইষ্টের রাণি, তুমি কি চাও? তোমার অনুরোধ কি? রাজ্যের অর্দ্ধেক পর্য্যন্ত হইলেও তাহা তোমাকে দেওয়া যাইবে।
পরে দ্রাক্ষারস সহযুক্ত ভোজের সময়ে রাজা ইষ্টেরকে কহিলেন, তোমার নিবেদন কি? তাহা তোমাকে দেওয়া যাইবে; তোমার অনুরোধ কি? রাজ্যের অর্দ্ধেক পর্য্যন্ত হইলেও তাহা সিদ্ধ হইবে।
রাজা ইষ্টের রাণীকে কহিলেন, যিহূদীরা শূশন রাজধানীতে পাঁচ শত লোককে ও হামনের দশ পুত্রকে বধ ও বিনাশ করিয়াছে; না জানি, রাজার অধীন অন্য সকল প্রদেশে কি করিয়াছে। এখন তোমার নিবেদন কি? তাহা তোমাকে দত্ত হইবে; এবং তোমার আর অনুরোধ কি? তাহা করা হইবে।
এ পর্য্যন্ত তোমরা আমার নামে কিছু যাচ্ঞা কর নাই; যাচ্ঞা কর, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়।
তখন সহস্রপতি তাহার হস্ত ধরিয়া এক পার্শ্বে লইয়া গিয়া গোপনে জিজ্ঞাসা করিলেন, আমার কাছে তোমার কি বলিবার আছে?