Home Bibles এস্থার 5:6 · বাংলা বাইবেল
এস্থার 5:6 · বাংলা বাইবেল

পরে দ্রাক্ষারস সহযুক্ত ভোজের সময়ে রাজা ইষ্টেরকে কহিলেন, তোমার নিবেদন কি? তাহা তোমাকে দেওয়া যাইবে; তোমার অনুরোধ কি? রাজ্যের অর্দ্ধেক পর্য্যন্ত হইলেও তাহা সিদ্ধ হইবে।

Cross references

নেহেমিয়া 2:4

তখন রাজা আমাকে কহিলেন, তুমি কি ভিক্ষা চাও? তাহাতে আমি স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম।

এস্থার 5:3

পরে রাজা তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, ইষ্টের রাণি, তুমি কি চাও? তোমার অনুরোধ কি? রাজ্যের অর্দ্ধেক পর্য্যন্ত হইলেও তাহা তোমাকে দেওয়া যাইবে।

এস্থার 7:2

আর রাজা সেই দ্বিতীয় দিনে দ্রাক্ষারস সহযুক্ত ভোজের সময়ে ইষ্টেরকে পুনর্ব্বার কহিলেন, ইষ্টের রাণি, তোমার নিবেদন কি? তাহা তোমাকে দেওয়া যাইবে; এবং তোমার অনুরোধ কি? রাজ্যের অর্দ্ধেক পর্য্যন্ত হইলেও তাহা সিদ্ধ করা যাইবে।

এস্থার 9:12

রাজা ইষ্টের রাণীকে কহিলেন, যিহূদীরা শূশন রাজধানীতে পাঁচ শত লোককে ও হামনের দশ পুত্রকে বধ ও বিনাশ করিয়াছে; না জানি, রাজার অধীন অন্য সকল প্রদেশে কি করিয়াছে। এখন তোমার নিবেদন কি? তাহা তোমাকে দত্ত হইবে; এবং তোমার আর অনুরোধ কি? তাহা করা হইবে।

Interlinear

Choose Theme