Home Bibles এস্থার 5:13 · বাংলা বাইবেল
এস্থার 5:13 · বাংলা বাইবেল

কিন্তু যে পর্য্যন্ত আমি রাজদ্বারে উপবিষ্ট যিহূদী মর্দখয়কে দেখিতে পাই, সে পর্য্যন্ত এই সকলেতেও আমার শান্তি বোধ হয় না।

Cross references

১ রাজাবলি 21:4

তখন, ‘আমি পৈতৃক অধিকার আপনাকে দিব না,’ যিষ্রিয়েলীয় নাবোতের উক্ত এই কথায় আহাব বিষণ্ণ ও রুষ্ট হইয়া আপন গৃহে আসিলেন, এবং শয্যাতে পড়িয়া রহিলেন, মুখ ফিরাইয়া থাকিলেন, খাদ্য গ্রহণ করিলেন না।

এস্থার 5:9

সেই দিন হামন আহ্লাদিত ও হৃষ্টচিত্ত হইয়া বাহিরে গেল, কিন্তু যখন রাজদ্বারে মর্দখয়ের দেখা পাইল, এবং তিনি তাহার সম্মুখে উঠিয়া দাঁড়াইলেন না ও সরিলেন না, তখন হামন মর্দখয়ের প্রতি ক্রোধে পরিপূর্ণ হইল।

ইয়োব 15:20

দুরাচার যাবজ্জীবন ক্লেশ পায়, দুর্দ্দান্তের বৎসর-সংখ্যা নিরূপিত আছে।

ইয়োব 18:4

তুমি ত ক্রোধে আপনাকে বিদীর্ণ করিতেছ, তোমার নিমিত্ত কি পৃথিবী ত্যাগ করা যাইবে? শৈলকে কি স্বস্থান হইতে সরান যাইবে?

গীতসংহিতা 37:12

দুষ্ট লোক ধার্ম্মিকের প্রতিকূলে কুসঙ্কল্প করে, তাহার বিরুদ্ধে দন্তঘর্ষণ করে।

উপদেশক 1:2

উপদেশক কহিতেছেন, অসারের অসার, অসারের অসার, সকলই অসার।

উপদেশক 1:14

সূর্য্যের নীচে কৃত সমস্ত কার্য্য আমি দেখিয়াছি; দেখ, সে সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র।

ফিলিপীয় 4:11

এই কথা আমি অনাটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি, তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি।

Interlinear

Choose Theme