Home Bibles উপদেশক 7:5 · বাংলা বাইবেল
উপদেশক 7:5 · বাংলা বাইবেল

হীনবুদ্ধিদের গীত শ্রবণ অপেক্ষা জ্ঞানবানের ভর্ৎসনা শ্রবণ ভাল।

Cross references

গীতসংহিতা 69:12

যাহারা পুরদ্বারে বসে, তাহারা আমার বিষয়ে কথাবার্ত্তা কহে; আমি সুরাপায়ীদের গীতস্বরূপ।

গীতসংহিতা 141:5

ধার্ম্মিক লোক আমাকে প্রহার করুক, সেটী দয়া; সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল; আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক, উহাদের দুষ্টতাসমূহের মধ্যেও আমি প্রার্থনা করিব।

হিতোপদেশ 9:8

নিন্দককে অনুযোগ করিও না, পাছে সে তোমাকে দ্বেষ করে; জ্ঞানবানকেই অনুযোগ কর, সে তোমাকে প্রেম করিবে।

হিতোপদেশ 13:13

যে বাক্য তুচ্ছ করে, সে আপনার সর্ব্বনাশ ঘটায়; যে ভয়পূর্ব্বক আজ্ঞা মানে, সে পুরস্কার পায়।

হিতোপদেশ 13:18

যে শাসন অমান্য করে, সে দরিদ্রতা ও লজ্জা পায়; কিন্তু যে অনুযোগ মান্য করে, সে সম্মানিত হয়।

হিতোপদেশ 15:31

যাহার কর্ণ জীবনদায়ক অনুযোগ শুনে, সে জ্ঞানীদের মধ্যে অবস্থিতি করিবে।

হিতোপদেশ 17:10

বুদ্ধিমানের মনে অনুযোগ যত লাগে, হীনবুদ্ধির মনে এক শত প্রহারও তত লাগে না।

হিতোপদেশ 27:6

প্রণয়ীর প্রহার বিশ্বস্ততাযুক্ত, কিন্তু শত্রুর চুম্বন অতিমাত্র।

প্রকাশিত বাক্য 3:19

আমি যত লোককে ভালবাসি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি; অতএব উদ্যোগী হও, ও মন ফিরাও।

Interlinear

Choose Theme