Home Bibles ☰ Books উপদেশক 12:3 · বাংলা বাইবেল
উপদেশক 12:3 · বাংলা বাইবেল

সেই দিনে গৃহের রক্ষকেরা কম্পিত হইবে, পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে, ও পেষণকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্ম্ম ত্যাগ করিবে, এবং গবাক্ষ দিয়া দর্শনকারিণীরা অন্ধীভূতা হইবে;

Cross references

আদিপুস্তক 27:1

পরে ইস‌্হাক বৃদ্ধ হইলে চক্ষু নিস্তেজ হওয়ায় আর দেখিতে পাইতেন না; তখন তিনি আপনার জ্যেষ্ঠ পুত্র এষৌকে ডাকিয়া কহিলেন, বৎস।

আদিপুস্তক 48:10

তখন ইস্রায়েল বার্দ্ধক্য প্রযুক্ত ক্ষীণ দৃষ্টি হওয়াতে দেখিতে পাইলেন না; আর তাহারা নিকটে আনীত হইলে তিনি তাহাদিগকে চুম্বন ও আলিঙ্গন করিলেন।

১ শমূয়েল 3:2

আর তৎকালে ক্ষীণদৃষ্টি হওয়াতে এলি আর দেখিতে পাইতেন না।

২ শমূয়েল 21:15

পলেষ্টীয়দের সহিত ইস্রায়েলের আবার যুদ্ধ বাধিল; তাহাতে দায়ূদ আপন দাসগণের সঙ্গে গিয়া পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিলেন; আর দায়ূদ ক্লান্ত হইলেন।

গীতসংহিতা 90:9

কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বহিয়া যায়, আমরা আপন আপন বৎসর শ্বাসবৎ শেষ করি।

গীতসংহিতা 102:23

তিনি পথের মধ্যে আমার বল নত করিয়াছেন, তিনি আমার আয়ু সংক্ষেপ করিয়াছেন।

জখরিয় 8:4

বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, যাহারা অধিক বয়স প্রযুক্ত প্রত্যেকে লাঠি হাতে করে, এমন প্রাচীনেরা ও প্রাচীনারা পুনর্ব্বার যিরূশালেমের চকে বসিবে।

Interlinear

Choose Theme