Home Bibles ১ শমূয়েল 3:2 · বাংলা বাইবেল
১ শমূয়েল 3:2 · বাংলা বাইবেল

আর তৎকালে ক্ষীণদৃষ্টি হওয়াতে এলি আর দেখিতে পাইতেন না।

Cross references

আদিপুস্তক 27:1

পরে ইস‌্হাক বৃদ্ধ হইলে চক্ষু নিস্তেজ হওয়ায় আর দেখিতে পাইতেন না; তখন তিনি আপনার জ্যেষ্ঠ পুত্র এষৌকে ডাকিয়া কহিলেন, বৎস।

আদিপুস্তক 48:10

তখন ইস্রায়েল বার্দ্ধক্য প্রযুক্ত ক্ষীণ দৃষ্টি হওয়াতে দেখিতে পাইলেন না; আর তাহারা নিকটে আনীত হইলে তিনি তাহাদিগকে চুম্বন ও আলিঙ্গন করিলেন।

আদিপুস্তক 48:19

কিন্তু তাঁহার পিতা অসম্মত হইয়া কহিলেন, বৎস, তাহা আমি জানি, আমি জানি; এও এক জাতি হইবে, এবং মহান্ও হইবে, তথাপি ইহার কনিষ্ঠ ভ্রাতা ইহা অপেক্ষাও মহান্‌ হইবে, ও তাহার বংশ বহুগোষ্ঠীক হইবে।

১ শমূয়েল 2:22

আর এলি অতিশয় বৃদ্ধ হইলেন, এবং সমস্ত ইস্রায়েলের প্রতি তাঁহার পুত্রেরা যাহা যাহা করে, সে সমস্ত কথা, এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে সেবার্থে শ্রেণীভূতা স্ত্রীলোকদের সহিত তাহারা শয়ন করে, সে কথা তিনি শুনিতে পাইলেন।

১ শমূয়েল 4:15

ঐ সময়ে এলি আটানব্বই বৎসর বয়স্ক ছিলেন, এবং ক্ষীণদৃষ্টি হওয়াতে দেখিতে পাইতেন না।

গীতসংহিতা 90:10

আমাদের আয়ুর পরিমাণ সত্তর বৎসর; বলযুক্ত হইলে আশী বৎসর হইতে পারে; তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখমাত্র, কেননা তাহা বেগে পলায়ন করে, এবং আমরা উড়িয়া যাই।

উপদেশক 12:3

সেই দিনে গৃহের রক্ষকেরা কম্পিত হইবে, পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে, ও পেষণকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্ম্ম ত্যাগ করিবে, এবং গবাক্ষ দিয়া দর্শনকারিণীরা অন্ধীভূতা হইবে;

Interlinear

Choose Theme