দ্বিতীয় বিবরণ 5:28 · বাংলা বাইবেল
তোমরা যখন আমাকে এই কথা কহিলে, তখন সদাপ্রভু তোমাদের সেই বাক্যের রব শুনিলেন; আর সদাপ্রভু আমাকে কহিলেন, এই লোকেরা তোমাকে যাহা যাহা বলিয়াছে, সেই বাক্যের রব আমি শুনিলাম; উহারা যাহা যাহা বলিয়াছে, সে সমস্ত ভালই বলিয়াছে।
Cross references
গণনা 27:7
তুমি উহাদের পিতৃকুলের ভ্রাতাদিগের মধ্যে অবশ্য উহাদিগকে স্বত্বাধিকার দিবে, ও উহাদের পিতার অধিকার উহাদিগকে সমর্পণ করিবে।
গণনা 36:5
তখন মোশি সদাপ্রভুর বাক্যানুসারে ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা করিলেন, বলিলেন, যোষেফ-সন্তানদের বংশ যথার্থ কহিতেছে।
দ্বিতীয় বিবরণ 18:17
তখন সদাপ্রভু আমাকে কহিলেন, উহারা ভালই বলিয়াছে।