Home Bibles দ্বিতীয় বিবরণ 1:17 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 1:17 · বাংলা বাইবেল

তোমরা বিচারে কাহারও মুখাপেক্ষা করিবে না; সমভাবে ক্ষুদ্র ও মহান্‌ উভয়ের কথা শুনিবে; মনুষ্যের মুখ দেখিয়া ভয় করিবে না, কেননা বিচার ঈশ্বরের; এবং যে কথা তোমাদের পক্ষে কঠিন, তাহা আমার কাছে আনিবে, আমি তাহা শুনিব।

Cross references

যাত্রাপুস্তক 18:18

ইহাতে তুমি এবং তোমার সঙ্গী এই লোকেরাও ক্ষীণবল হইবে, কেননা এ কার্য্য তোমার ক্ষমতা হইতে গুরুতর; ইহা একাকী সম্পন্ন করা তোমার অসাধ্য।

যাত্রাপুস্তক 18:22

তাঁহারা সকল সময়ে লোকদের বিচার করিবেন; বড় বড় বিচার সকল তোমার নিকটে আনিবেন, কিন্তু ক্ষুদ্র বিচার সকল তাঁহারাই করিবেন; তাহাতে তোমার কর্ম্ম লঘু হইবে, আর তাঁহারা তোমার সহিত ভার বহিবেন।

যাত্রাপুস্তক 18:26

তাঁহারা সকল সময়ে লোকদের বিচার করিতেন; কঠিন বিচার সকল মোশির কাছে আনিতেন, কিন্তু ক্ষুদ্র কথা সকলের বিচার আপনারাই করিতেন।

যাত্রাপুস্তক 23:2

তুমি দুষ্কর্ম্ম করিতে বহু লোকের পশ্চাদ্বর্ত্তী হইও না, এবং বিচারে অন্যায় করণার্থে বহু লোকের পক্ষ হইয়া প্রতিবাদ করিও না।

যাত্রাপুস্তক 23:6

দরিদ্র প্রতিবাসীর বিচারে তাহার প্রতি অন্যায় করিও না।

লেবীয় 19:15

তোমরা বিচারে অন্যায় করিও না। তুমি দরিদ্রের মুখাপেক্ষা করিও না, ও ধনবানের সমাদর করিও না; তুমি ধার্ম্মিকতায় স্বজাতীয়ের বিচার নিষ্পন্ন করিও।

দ্বিতীয় বিবরণ 10:17

কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বরগণের ঈশ্বর ও প্রভুদের প্রভু, তিনিই মহান্‌ বীর্য্যবান্‌ ও ভয়ঙ্কর ঈশ্বর; তিনি কাহারও মুখাপেক্ষা করেন না, ও উৎকোচ গ্রহণ করেন না।

দ্বিতীয় বিবরণ 16:19

তুমি অন্যায় বিচার করিবে না, কাহারও মুখাপেক্ষা করিবে না, ও উৎকোচ লইবে না; কেননা উৎকোচ জ্ঞানীদের চক্ষু অন্ধ করে ও ধার্ম্মিকদের বাক্য বিপরীত করে।

দ্বিতীয় বিবরণ 17:8

রক্তপাতের কিম্বা বিরোধের কিম্বা আঘাতের বিষয়ে দুই জনের বিবাদ তোমার কোন নগর-দ্বারে উপস্থিত হইলে যদি তাহার বিচার তোমার পক্ষে অতি কঠিন হয়, তবে তুমি উঠিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে;

দ্বিতীয় বিবরণ 24:17

বিদেশীর কিম্বা পিতৃহীনের বিচারে অন্যায় করিবে না, এবং বিধবার বস্ত্র বন্ধক লইবে না।

১ শমূয়েল 2:25

মনুষ্য যদি মনুষ্যের বিরুদ্ধে পাপ করে, তবে ঈশ্বর তাহার বিচার করিবেন; কিন্তু মনুষ্য যদি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করে, তবে তাহার জন্য কে বিনতি করিবে? তথাপি তাহারা পিতার বাক্যে কর্ণপাত করিত না, কেননা তাহাদিগকে বধ করা সদাপ্রভুর অভিপ্রেত ছিল।

১ শমূয়েল 12:3

আমি এই স্থানে আছি; তোমরা সদাপ্রভুর সাক্ষাতে এবং তাঁহার অভিষিক্ত ব্যক্তির সাক্ষাতে আমার বিপক্ষে সাক্ষ্য দিয়া বল দেখি, আমি কাহার গোরু লইয়াছি? কাহার গর্দ্দভ লইয়াছি? কাহার প্রতি দৌরাত্ম্য করিয়াছি? কাহার উপরেই বা উৎপীড়ন করিয়াছি? কিম্বা আপন চক্ষু অন্ধ করিবার জন্য কাহার হস্ত হইতে উৎকোচ গ্রহণ করিয়াছি? আমি তোমাদিগকে তাহা ফিরাইয়া দিব।

১ শমূয়েল 16:7

কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মূখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না; কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে, তাহা কিছু নয়; যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন।

২ শমূয়েল 14:14

আমরা ত নিশ্চয়ই মরিব, এবং যাহা একবার ভূমিতে ঢালিয়া ফেলিলে পরে তুলিয়া লওয়া যায় না, এমন জলের ন্যায় হইব; পরন্তু ঈশ্বরও প্রাণ হরণ করেন না, কিন্তু নির্ব্বাসিত লোক যাহাতে তাঁহা হইতে নির্ব্বাসিত না থাকে, তাহার উপায় চিন্তা করেন।

১ রাজাবলি 21:8

পরে সে আহাবের নাম করিয়া কতকগুলি পত্র লিখিয়া তাঁহার মুদ্রায় মুদ্রাঙ্কিত করিল, আর নাবোতের প্রতিবাসিগণের, তাঁহার বসতি-নগরের প্রাচীন ও প্রধান লোকদের, নিকটে সেই সকল পত্র প্রেরণ করিল।

২ ইতিহাস 19:6

তিনি বিচারকর্ত্তাদিগকে কহিলেন, তোমরা যাহা করিবে, সাবধান হইয়া করিও; কেননা তোমরা মনুষ্যদের জন্য নয়, কিন্তু সদাপ্রভুর জন্য বিচার করিবে, এবং বিচার ব্যাপারে তিনি তোমাদের সহকারী।

ইয়োব 22:6

তুমি অকারণে নিজ ভ্রাতা হইতে বন্ধক লইতে, তুমি বস্ত্রহীনের বস্ত্র হরণ করিতে।

ইয়োব 29:11

আমার কথা শুনিলে কর্ণ মম সাধুবাদ করিত, আমাকে দেখিলে চক্ষু মম পক্ষে সাক্ষ্য দিত।

ইয়োব 31:13

আমার দাস কি দাসী আমার কাছে অভিযোগ করিলে, যদি তাহাদের বিচারে তাচ্ছল্য করিয়া থাকি,

ইয়োব 31:34

আমি কি মহৎ জনসমাজকে ভয় করিতাম? গোষ্ঠীদিগের তুচ্ছতায় কি উদ্বিগ্ন হইতাম? তাই কি চুপ করিতাম, দ্বারের বাহিরে যাইতাম না?

গীতসংহিতা 82:2

তোমরা কতকাল অন্যায় বিচার করিবে, ও দুষ্টলোকদের মুখাপেক্ষা করিবে? সেলা।

গীতসংহিতা 82:3

দীনহীন ও পিতৃহীন লোকদের বিচার কর; দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার কর।

হিতোপদেশ 22:22

দীনহীন বলিয়া দীনহীন লোকের দ্রব্য হরণ করিও না, দুঃখীকে পুরদ্বারে চূর্ণ করিও না।

হিতোপদেশ 24:23

এই গুলিও জ্ঞানবানদের উক্তি। বিচারে মুখাপেক্ষা করা ভাল নয়।

হিতোপদেশ 28:21

মানুষের মুখাপেক্ষা করা ভাল নয়, একখণ্ড রুটীর নিমিত্ত অধর্ম্ম করাও ভাল নয়।

হিতোপদেশ 29:25

লোক-ভয় ফাঁদজনক; কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে উচ্চে স্থাপিত হইবে।

যিরমিয় 1:17

অতএব তুমি কটিবন্ধন কর, উঠ; আমি তোমাকে যাহা যাহা আজ্ঞা করি, সে সমস্ত তাহাদিগকে বল; তাহাদের সম্মুখে উদ্বিগ্ন হইও না, পাছে আমি তাহাদের সাক্ষাতে তোমাকে উদ্বিগ্ন করি।

যিরমিয় 5:28

তাহারা স্থূলকায় ও চাকচিক্যশালী হইয়াছে; হাঁ, তাহারা দুষ্টতার রীতি অপেক্ষাও পাপ করে, তাহারা বিচার করে না, পিতৃহীনের কল্যাণার্থে বিচার করে না, ও দরিদ্রদের বিচার নিষ্পত্তি করে না।

আমোস 5:11

তোমরা দীনহীন লোককে পদতলে দলিতেছ, ও তাহা হইতে গোমরূপ দর্শনী গ্রহণ করিতেছ; এই জন্য, তোমরা ক্ষোদিত প্রস্তরের গৃহ নির্ম্মাণ করিয়াছ বটে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না; তোমরা রম্য দ্রাক্ষাক্ষেত্র রোপন করিয়াছ বটে, কিন্তু তাহার দ্রাক্ষারস পান করিতে পাইবে না।

মীখা 2:1

ধিক্‌ তাহাদিগকে, যাহারা আপন আপন শয্যায় অধর্ম্ম কল্পনা করে ও কুকর্ম্ম স্থির করে! তাহারা রাত্রি প্রভাত হইবামাত্র তাহা সাধন করে, কেননা তাহা তাহাদের হস্তের ক্ষমতাধীন।

মীখা 3:1

আর আমি বলিলাম, শুন দেখি, হে যাকোবের প্রধানবর্গ ও ইস্রায়েল-কুলের অধ্যক্ষগণ, ন্যায়বিচার জ্ঞাত হওয়া কি তোমাদের উচিত নয়?

মীখা 7:3

যাহা মন্দ, তাহা সযত্নে করিবার জন্য তাহাদের উভয় হস্ত ব্যতিব্যস্ত; অধ্যক্ষ অর্থ চাহে, বিচারকর্ত্তা উপহার গ্রহণে প্রস্তুত; এবং বড় মানুষ আপন প্রাণের দুষ্টতা মুখে ব্যক্ত করে; তাহারা তাহা জালবৎ বুনে।

মথি 22:16

আর তাহারা হেরোদীয়দের সহিত আপনাদের শিষ্যগণকে দিয়া তাঁহাকে বলিয়া পাঠাইল, গুরো, আমরা জানি, আপনি সত্য, এবং সত্যরূপে ঈশ্বরের পথের বিষয় শিক্ষা দিতেছেন, এবং আপনি কাহারও বিষয়ে ভীত নহেন, কেননা আপনি মনুষ্যের মুখাপেক্ষা করেন না।

মার্ক 12:14

তাহারা আসিয়া তাঁহাকে কহিল, গুরো, আমরা জানি, আপনি সত্য, এবং কাহারও বিষয়ে ভীত নহেন; কারণ আপনি মনুষ্যের মুখাপেক্ষা করেন না, কিন্তু সত্যরূপে ঈশ্বরের পথের বিষয় শিক্ষা দিতেছেন; কৈসরকে কর দেওয়া বিধেয় কি না?

লূক 20:21

তাহারা তাঁহাকে জিজ্ঞাসা করিল, হে গুরু, আমরা জানি, আপনি যথার্থ কথা কহেন ও যথার্থ শিক্ষা দেন, কাহারও মুখাপেক্ষা করেন না, কিন্তু সত্যরূপে ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিতেছেন।

প্রেরিতদের কার্য 10:34

তখন পিতর মুখ খুলিয়া কহিলেন, আমি সত্যই বুঝিলাম, ঈশ্বর মুখাপেক্ষা করেন না;

রোমীয় 2:11

কেননা ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নাই।

ইফিষীয় 6:9

আর প্রভুগণ, তোমরা তাহাদের প্রতি তদ্রূপ ব্যবহার কর, ভর্ৎসনা ত্যাগ কর, জানিও, তাহাদের এবং তোমাদেরও প্রভু স্বর্গে আছেন, আর তিনি কাহারও মুখাপেক্ষা করেন না।

কলসীয় 3:25

তোমরা প্রভু খ্রীষ্টেরই দাসত্ব করিতেছ; বস্তুতঃ যে অন্যায় করে, সে আপনার কৃত অন্যায়ের প্রতিফল পাইবে;

১ থিষলনীকীয় 2:4

কিন্তু ঈশ্বর যেমন আমাদিগকে পরীক্ষাসিদ্ধ করিয়া আমাদের উপরে সুসমাচারের ভার রাখিয়াছেন, তেমনি কথা কহিতেছি; মানুষকে সন্তুষ্ট করিব বলিয়া নয়, কিন্তু ঈশ্বর, যিনি আমাদের অন্তঃকরণ পরীক্ষা করেন, তাঁহাকে সন্তুষ্ট করিব বলিয়াই কহিতেছি।

Interlinear

Choose Theme