Home Bibles দানিয়েল 9:18 · বাংলা বাইবেল
দানিয়েল 9:18 · বাংলা বাইবেল

হে আমার ঈশ্বর, কর্ণপাত কর, শুন, চক্ষু উন্মীলন কর, এবং আমাদের ধ্বংসিত স্থান সকলের প্রতি, ও যাহার উপরে তোমার নাম কীর্ত্তিত হইয়াছে, সেই নগরের প্রতি দৃষ্টিপাত কর; কারণ আমরা নিজ ধার্ম্মিকতা প্রযুক্ত নয়, কিন্তু তোমার মহাকরুণা প্রযুক্ত তোমার সম্মুখে আমাদের বিনতি উপস্থিত করিলাম।

Cross references

যাত্রাপুস্তক 3:7

পরে সদাপ্রভু কহিলেন, সত্যই আমি মিসরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি, এবং কার্য্যশাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দনও শুনিয়াছি; ফলতঃ আমি তাহাদের দুঃখ জানি।

গণনা 6:27

এইরূপে তাহারা ইস্রায়েল-সন্তানগণের উপরে আমার নাম স্থাপন করিবে; আর আমি তাহাদিগকে আশীর্ব্বাদ করিব।

১ রাজাবলি 8:29

যে স্থানের বিষয়ে তুমি বলিয়াছ, ‘আমার নাম সেই স্থানে থাকিবে,’ সে স্থানের অর্থাৎ এই গৃহের প্রতি তোমার চক্ষু দিবারাত্র উন্মীলীত থাকুক, এবং এই স্থানের অভিমুখে তোমার দাস যে প্রার্থনা করে, তাহা শুনিও।

২ রাজাবলি 19:16

হে সদাপ্রভু, কর্ণপাত করিয়া শুন; হে সদাপ্রভু, চক্ষু উন্মীলন করিয়া দেখ; জীবন্ত ঈশ্বরকে টিট্‌কারি দিবার জন্য সন্‌হেরীব যে সকল কথা বলিয়া পাঠাইয়াছে, তাহা শুন।

গীতসংহিতা 17:6

আমি তোমাকে ডাকিলাম, কেননা, হে ঈশ্বর, তুমি আমাকে উত্তর দিবে; আমার প্রতি কর্ণপাত কর, আমার বাক্য শুন।

গীতসংহিতা 25:6

সদাপ্রভু, তোমার করুণা ও দয়া স্মরণ কর, কেননা উভয়ই অনাদি।

গীতসংহিতা 80:14

বিনয় করি, ফির, হে বাহিনীগণের ঈশ্বর, স্বর্গ হইতে চাহিয়া দেখ, এই দ্রাক্ষালতার তত্ত্ব কর;

যিশাইয় 37:17

হে সদাপ্রভু, কর্ণপাত করিয়া শুন, হে সদাপ্রভু চক্ষু উন্মীলন করিয়া দেখ; জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিবার জন্য সন্‌হেরীব যে সকল কথা বলিয়া পাঠাইয়াছে, তাহা শুন।

যিশাইয় 43:7

যে কেহ আমার নামে আখ্যাত, যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি [সেই ব্যক্তিকে আনিয়া দেও], আমি তাহাকে নির্ম্মাণ করিয়াছি, আমি তাহাকে গঠন করিয়াছি।

যিশাইয় 63:15

তুমি স্বর্গ হইতে অবলোকন কর, তোমার পবিত্রতার ও তোমার প্রতাপের বসতি হইতে দৃষ্টিপাত কর। তোমার উদ্যোগ ও তোমার বিক্রম-কার্য্য সকল কোথায়? আমার প্রতি তোমার অন্তরস্থ বাৎসল্যের ও তোমার স্নেহের স্বর ক্ষান্ত হইয়াছে।

যিশাইয় 63:19

তুমি যাহাদের উপরে কখনও কর্ত্তৃত্ব কর নাই, ও তোমার নাম যাহাদের উপরে কীর্ত্তিত হয় নাই, আমরা তাহাদের সমান হইয়াছি।

যিশাইয় 64:6

আমরা ত সকলে অশুচি ব্যক্তির সদৃশ হইয়াছি, আমাদের সর্ব্বপ্রকার ধার্ম্মিকতা মলিন বস্ত্রের সমান; আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদিগকে উড়াইয়া লইয়া যায়।

যিশাইয় 64:12

হে সদাপ্রভু, এই সকল দেখিয়াও তুমি কি ক্ষান্ত থাকিবে? তুমি কি নীরব থাকিবে ও আমাদিগকে বিষম দুঃখ দিবে?

যিরমিয় 7:10

আর এখানে আসিয়া, এই যে গৃহের উপরে আমার নাম কীর্ত্তিত হইয়াছে, এই গৃহে আমার সাক্ষাতে দাঁড়াইবে, আর বলিবে, আমরা উদ্ধার পাইলাম, যেন ঐ সমস্ত ঘৃণার্হ কার্য্য করিতে পার?

যিরমিয় 7:11

এই যে গৃহের উপরে আমার নাম কীর্ত্তিত হইয়াছে, এই গৃহ কি তোমাদের দৃষ্টিতে দস্যুগণের গহ্বর হইয়াছে? দেখ, আমি, আমিই উহা দেখিয়াছি, ইহা সদাপ্রভু কহেন।

যিরমিয় 14:7

যদ্যপি আমাদের অপরাধ সকল আমাদের বিপক্ষে সাক্ষ্য দিতেছে, তথাপি, হে সদাপ্রভু, তুমি আপন নামের অনুরোধে কার্য্য কর; আমরা ত নানা প্রকারে বিপথগামী হইয়াছি; আমরা তোমারই বিরুদ্ধে পাপ করিয়াছি।

যিরমিয় 14:9

কেন তুমি স্তম্ভিত মানুষের ন্যায়, ত্রাণ করিতে অসমর্থ বীরের ন্যায় হও? তথাপি, হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যবর্ত্তী, আর আমাদের উপরে তোমার নাম কীর্ত্তিত; আমাদিগকে পরিত্যাগ করিও না।

যিরমিয় 15:16

তোমার বাক্য সকল পাওয়া গেল, আর আমি সেগুলি ভক্ষণ করিলাম, তোমার বাক্য সকল আমার আমোদ ও চিত্তের হর্ষজনক ছিল; কেননা হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার উপরে তোমার নাম কীর্ত্তিত।

যিরমিয় 25:29

কেননা দেখ, আমার নাম যাহার উপরে কীর্ত্তিত হইয়াছে, আমি প্রথমতঃ সেই নগরের অমঙ্গল করি; আর তোমরা কি নিতান্তই অদণ্ডিত থাকিবে? তোমরা অদণ্ডিত থাকিবে না; কারণ আমি পৃথিবী-নিবাসীমাত্রের বিরুদ্ধে খড়্‌গ আহ্বান করিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।

যিরমিয় 36:7

হয় ত, সদাপ্রভুর সম্মুখে তাহারা বিনতি উপস্থিত করিবে এবং প্রত্যেক জন আপন আপন কুপথ হইতে ফিরিবে, কেননা সদাপ্রভু এই জাতির বিরুদ্ধে অত্যন্ত ক্রোধের ও রোষের কথা বলিয়াছেন।

যিরমিয় 37:20

এখন, হে আমার প্রভু মহারাজ, বিনয় করি, শ্রবণ করুন; আমি যোনাথন লেখকের বাটীতে যেন না মরি, এই জন্য আপনি সে স্থানে আমাকে আর পাঠাইবেন না, বিনয় করি, আমার এই বিনতি আপনার সাক্ষাতে গ্রাহ্য হউক।

ইজেকিয়েল 36:22

অতএব তুমি ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে ইস্রায়েল-কুল, আমি তোমাদের নিমিত্ত কার্য্য করিতেছি, তাহা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের অনুরোধে কার্য্য করিতেছি, যাহা তোমরা যেখানে গিয়াছ, সেইখানে জাতিগণের মধ্যে অপবিত্র করিয়াছ।

ইজেকিয়েল 36:32

প্রভু সদাপ্রভু বলেন, তোমরা জানিও, আমি তোমাদের নিমিত্ত এ কার্য্য করিতেছি, তাহা নয়; হে ইস্রায়েল-কুল, তোমরা আপনাদের আচরণ প্রযুক্ত লজ্জিত ও বিষণ্ণ হও।

১ করিন্থীয় 1:2

—করিন্থে স্থিত ঈশ্বরের মণ্ডলীর সমীপে, খ্রীষ্ট যীশুতে পবিত্রীকৃত ও আহূত পবিত্রগণের সমীপে, এবং যাহারা সর্ব্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে ডাকে, তাহাদের সর্ব্বজন সমীপে; তিনি তাহাদের এবং আমাদের প্রভু।

Interlinear

Choose Theme