Home Bibles দানিয়েল 4:9 · বাংলা বাইবেল
দানিয়েল 4:9 · বাংলা বাইবেল

হে মন্ত্রবেত্তাগণের অধ্যক্ষ বেল্টশৎসর, আমি জানি, পবিত্র দেবগণের আত্মা তোমার অন্তরে আছেন, এবং কোন নিগূঢ় বাক্য তোমার পক্ষে কষ্টকর নহে; আমি স্বপ্নে যে যে দর্শন পাইয়াছি, তাহা ও তাহার তাৎপর্য্য আমাকে জ্ঞাত কর।

Cross references

আদিপুস্তক 11:6

আর সদাপ্রভু কহিলেন, দেখ, তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী; এখন এই কর্ম্মে প্রবৃত্ত হইল; ইহার পরে যে কিছু করিতে সঙ্কল্প করিবে, তাহা হইতে নিবারিত হইবে না।

আদিপুস্তক 40:9

তখন প্রধান পানপাত্রবাহক যোষেফকে আপন স্বপ্নবৃত্তান্ত জানাইল, তাঁহাকে কহিল, আমার স্বপ্নে, দেখ, আমার সম্মুখে এক দ্রাক্ষালতা।

আদিপুস্তক 41:15

তখন ফরৌণ যোষেফকে কহিলেন, আমি এক স্বপ্ন দেখিয়াছি, তাহার অর্থ করিতে পারে, এমন কেহ নাই। কিন্তু তোমার বিষয়ে আমি শুনিয়াছি যে, তুমি স্বপ্ন শুনিলে অর্থ করিতে পার।

আদিপুস্তক 41:38

আর ফরৌণ আপন দাসদিগকে কহিলেন, ইহাঁর তুল্য পুরুষ, যাঁহার অন্তরে ঈশ্বরের আত্মা আছেন, এমন আর কাহাকে পাইব?

বিচারকগণ 7:13

পরে গিদিয়োন আসিলেন, আর দেখ, তাহাদের মধ্যে এক জন আপন বন্ধুকে এই স্বপ্নকথা বলিল, দেখ, আমি একটা স্বপ্ন দেখিয়াছি, আর দেখ, যেন যবের একখান রুটী মিদিয়নের শিবিরের মধ্য দিয়া গড়াইয়া গেল, এবং তাম্বুর নিকটে উপস্থিত হইয়া আঘাত করিল; তাহাতে তাম্বুখানি উল্টিয়া লম্বমান হইয়া পড়িল।

১ শমূয়েল 4:8

হায়, হায়, এই পরাক্রমী দেবগণের হস্ত হইতে আমাদিগকে কে উদ্ধার করিবে? ইহাঁরা সেই দেবতা, যাঁহারা প্রান্তরে সর্ব্বপ্রকার আঘাতে মিস্রীয়দিগকে বধ করিয়াছিলেন।

যিশাইয় 33:18

তোমার চিত্ত ঐ ত্রাসের বিষয় আন্দোলন করিবে; কোথায় সেই লিপিকর্ত্তা, কোথায় সেই মুদ্রা-তৌলকারী? কোথায় সেই দুর্গ-গণনাকারী?

যিশাইয় 54:14

তুমি ধার্ম্মিকতায় স্থিরীকৃত হইবে; তুমি উপদ্রব হইতে দূরে থাকিবে, বস্তুতঃ তুমি ভীত হইবে না; এবং ত্রাস হইতে দূরে থাকিবে, বাস্তবিক তাহা তোমার নিকটে আসিবে না।

ইজেকিয়েল 17:23

ইস্রায়েলের উচ্চতার পর্ব্বতে তাহা রোপন করিব; তাহাতে তাহা বহুশাখাযুক্ত ও ফলবান হইয়া বিশাল এরস বৃক্ষ হইয়া উঠিবে; তাহার তলে সর্ব্বজাতীয় সকল পক্ষী বাসা করিবে, তাহার শাখার ছায়াতেই বাসা করিবে।

ইজেকিয়েল 28:3

দেখ, তুমি দানিয়েল অপেক্ষাও জ্ঞানী, কোন নিগূঢ় কথা তোমার কাছে তিমিরাবৃত নয়;

দানিয়েল 1:20

আর জ্ঞান ও বুদ্ধি-সংক্রান্ত যে কোন কথা রাজা তাঁহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তদ্বিষয়ে তাঁহার সমগ্র রাজ্যস্থ সমুদয় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাঁহাদিগকে দশগুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন।

দানিয়েল 2:3

তখন রাজা তাহাদিগকে কহিলেন, আমি একটা স্বপ্ন দেখিয়াছি, সেই স্বপ্ন বুঝিবার জন্য আমার আত্মা উদ্বিগ্ন হইয়াছে।

দানিয়েল 2:48

তখন রাজা দানিয়েলকে মহান্‌ করিলেন, তাঁহাকে অনেক বহুমূল্য উপহার দিলেন, এবং তাঁহাকে বাবিলের সমস্ত প্রদেশের কর্ত্তা ও বাবিলস্থ সমুদয় বিদ্বান্‌ লোকের প্রধান অধিপতি করিয়া নিযুক্ত করিলেন।

দানিয়েল 4:5

আমি এক স্বপ্ন দেখিলাম, তাহা আমার ত্রাসজনক হইল, এবং শয্যার উপরে নানা চিন্তা ও মনের দর্শন আমাকে বিহ্বল করিল।

দানিয়েল 4:8

অবশেষে দানিয়েল, যাঁহার নাম আমার দেবের নামানুসারে বেল্টশৎসর, যাঁহার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন, তিনি আমার সম্মুখে আসিলেন, আর আমি তাঁহার কাছে সেই স্বপ্ন বলিলাম; যথা—

দানিয়েল 4:18

আমি রাজা নবূখদ্‌নিৎসর এই স্বপ্ন দেখিয়াছি; এখন হে বেল্টশৎসর, তুমি তাৎপর্য্য বল, কেননা আমার রাজ্যস্থ কোন বিদ্বান্‌ আমাকে তাৎপর্য্য বলিতে পারে না, কিন্তু তুমি বলিতে পার, কেননা তোমার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন।

দানিয়েল 5:11

আপনার রাজ্যের মধ্যে এক ব্যক্তি আছেন, তাঁহার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন; আপনার পিতার সময়ে তাঁহার মধ্যে দীপ্তি, বুদ্ধিকৌশল ও দেবগণের জ্ঞানের তুল্য জ্ঞান লক্ষিত হইয়াছিল, এবং আপনার পিতা রাজা নবূখদ্‌নিৎসর, হাঁ, রাজন্‌, আপনার পিতা তাঁহাকে মন্ত্রবেত্তাদের, গণকদের, কল্‌দীয়দের ও জ্যোতির্ব্বেত্তাদের প্রধান করিয়া নিযুক্ত করিয়াছিলেন;

Interlinear

Choose Theme