Home Bibles আমোস 6:2 · বাংলা বাইবেল
আমোস 6:2 · বাংলা বাইবেল

তোমরা কল্‌নীতে গিয়া দেখ, ও তথা হইতে বড় হমাতে গমন কর, পরে পলেষ্টীয়দের গাতে নামিয়া যাও; সেই সকল রাজ্য কি এই দুই রাজ্য হইতে উত্তম? কিম্বা তাহাদের সীমা কি তোমাদের সীমা হইতে বড়?

Cross references

আদিপুস্তক 10:10

শিনিয়র দেশে বাবিল, এরক, অক্কদ ও কল্‌নী, এই সকল স্থান তাঁহার রাজ্যের প্রথম অংশ ছিল।

১ শমূয়েল 5:8

অতএব তাহারা লোক পাঠাইয়া পলেষ্টীয়দের ভূপালদিগকে আপনাদের নিকটে একত্র করিয়া কহিল, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকের বিষয়ে আমাদের কি কর্ত্তব্য? ভূপালেরা কহিলেন, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক গাতে নীত হউক। তাহাতে তাহারা ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক তথায় লইয়া গেল।

১ শমূয়েল 5:10

পরে তাহারা ঈশ্বরের সিন্দুক ইক্রোণে প্রেরণ করিল। কিন্তু ঈশ্বরের সিন্দুক ইক্রোণে উপস্থিত হইলে ইক্রোণীয়েরা ক্রন্দন করিয়া কহিল, আমাদিগকে ও আমাদের লোকদিগকে বধ করিবার জন্য উহারা আমাদের কাছে ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আনিয়াছে।

১ শমূয়েল 17:4

পরে গাৎ-নিবাসী এক বীর পলেষ্টীয়দের শিবির হইতে বাহির হইল, তাহার নাম গলিয়াৎ, সে সাড়ে ছয় হস্ত দীর্ঘ।

১ শমূয়েল 17:23

তিনি তাঁহাদের সহিত কথা কহিতেছেন, ইতিমধ্যে দেখ, গাৎ-নিবাসী পলেষ্টীয় গলিয়াৎ নামক সেই বীর পলেষ্টীয়দের সৈন্যশ্রেণী হইতে উঠিয়া আসিয়া পূর্ব্বমত কথা কহিল; আর দায়ূদ তাহা শুনিলেন।

২ শমূয়েল 8:9

আর দায়ূদ হদদেষরের সমস্ত সৈন্যদলকে আঘাত করিয়াছেন শুনিয়া হমাতের রাজা তয়ি দায়ূদ রাজার কুশল জিজ্ঞাসা করিবার জন্য,

১ রাজাবলি 8:65

এইরূপে সেই সময়ে শলোমন ও তাঁহার সঙ্গে সমস্ত ইস্রায়েল, হমাতের প্রবেশস্থান অবধি মিসরের স্রোত পর্য্যন্ত [দেশবাসী] মহাসমাজ, সাত দিন আর সাত দিন, চৌদ্দ দিন আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে উৎসব করিলেন।

২ রাজাবলি 17:24

পরে অশূরের রাজা বাবিল, কূথা, অব্বা, হমাৎ ও সফর্বমিয় হইতে লোক আনাইয়া ইস্রায়েল-সন্তানগণের পরিবর্ত্তে তাহাদিগকে শমরিয়ার নগরসমূহে বসাইয়া দিলেন; তাহাতে তাহারা শমরিয়া অধিকার করিয়া তথাকার নগরসমূহে বসতি করিল।

২ রাজাবলি 17:30

এইরূপে বাবিলের লোকেরা সুক্কোৎ-বনোৎ নির্ম্মাণ করিল, ও কূথের লোকেরা নের্গল নির্ম্মাণ করিল, এবং হমাতের লোকেরা অশীমা নির্ম্মাণ করিল,

২ রাজাবলি 18:34

হমাতের ও অর্পদের দেবগণ কোথায়? সফর্বয়িমের, হেনার ও ইব্বার দেবগণ কোথায়? উহারা কি আমার হস্ত হইতে শমরিয়াকে রক্ষা করিয়াছে?

২ রাজাবলি 19:13

হমাতের রাজা, অর্পদের রাজা, এবং সফর্বয়িম নগরের, হেনার ও ইব্বার রাজা কোথায়?

২ ইতিহাস 26:6

আর তিনি যাত্রা করিয়া পলেষ্টিয়দের সহিত যুদ্ধ করিলেন, এবং গাতের প্রাচীর, যব্‌নির প্রাচীর ও অস্‌দোদের প্রাচীর ভাঙ্গিয়া ফেলিলেন, এবং অস্‌দোদ অঞ্চলে ও পলেষ্টীয়দের মধ্যে কতকগুলি নগর নির্ম্মাণ করিলেন।

যিশাইয় 10:9

কল্‌নো কি কর্কমীশের তুল্য নয়? হমাৎ কি অর্পদের তুল্য নয়? শমরিয়া কি দম্মেশকের তুল্য নয়?

যিশাইয় 36:18

সদাপ্রভু আমাদিগকে উদ্ধার করিবেন, এই বলিয়া যেন হিষ্কিয় তোমাদিগকে না ভুলায়। জাতিগণের দেবতারা কি কেহ অশূর-রাজের হস্ত হইতে আপন আপন দেশ রক্ষা করিয়াছে?

যিশাইয় 37:12

আমার পিতৃপুরুষগণ যে সকল জাতিকে বিনষ্ট করিয়াছেন—গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃসর-নিবাসী এদন-সন্তানগণ—তাহাদের দেবগণ কি তাহাদিগকে উদ্ধার করিয়াছে?

যিরমিয় 2:10

বস্তুতঃ তোমরা পার হইয়া কিত্তীয়দের উপকূল সমূহে যাও, দেখ; আর কেদরে লোক পাঠাও, সূক্ষ্ম বিবেচনা কর, দেখ, এমন কি হইয়াছে?

ইজেকিয়েল 31:2

হে মনুষ্য-সন্তান, মিসর-রাজ ফরৌণকে ও তাহার লোকারণ্যকে বল, তুমি তোমার মহিমায় কাহার তুল্য?

নাহূম 3:8

নো-আমোন হইতে তুমি কি শ্রেষ্ঠ? সে ত নদীগণের মধ্যে সুখাসীনা ও চারিদিকে জলবেষ্টিতা ছিল; জলনিধি তাহার পরিখা, সমুদ্র তাহার প্রাচীর ছিল।

Interlinear

Choose Theme