অতএব তাহারা লোক পাঠাইয়া পলেষ্টীয়দের ভূপালদিগকে আপনাদের নিকটে একত্র করিয়া কহিল, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকের বিষয়ে আমাদের কি কর্ত্তব্য? ভূপালেরা কহিলেন, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক গাতে নীত হউক। তাহাতে তাহারা ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক তথায় লইয়া গেল।
Cross references
মিসরের সম্মুখস্থ সীহোর নদী হইতে ইক্রোণের উত্তরসীমা পর্য্যন্ত, যাহা কনানীয়দের অধিকাররূপে গণনীয়; ঘসাতীয়, অস্দোদীয়, অস্কিলোনীয়, গাতীয় ও ইক্রোণীয়, পলেষ্টীয়দের এই পাঁচ ভূপালের দেশ,
আর সে সীমা ইক্রোণের উত্তর পার্শ্ব পর্য্যন্ত গমন করিল; পরে সে সীমা শিক্করোণ পর্য্যন্ত বিস্তৃত হইল, এবং বালা পর্ব্বত হইয়া যব্নিয়েলে গেল; ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল।
পরে তাহারা লোক পাঠাইয়া পলেষ্টীয়দের সমস্ত ভূপালকে একত্র করিয়া কহিল, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক পাঠাইয়া দিউন, তাহা স্বস্থানে ফিরিয়া যাউক, আমাদিগকে ও আমাদের লোকদিগকে বধ না করুক। কারণ মারীভয়ে নগরের সর্ব্বত্র ত্রাস হইয়াছিল; সেই স্থানে ঈশ্বরের হস্ত অতিশয় ভারী হইয়াছিল।
পরে পলেষ্টীয়েরা যাজক ও মন্ত্রজ্ঞদিগকে ডাকাইয়া কহিল, সদাপ্রভুর সিন্দুকের বিষয়ে আমাদের কি কর্ত্তব্য? বল দেখি, আমরা কি দিয়া তাহা স্বস্থানে পাঠাইয়া দিব?
পরে গাৎ-নিবাসী এক বীর পলেষ্টীয়দের শিবির হইতে বাহির হইল, তাহার নাম গলিয়াৎ, সে সাড়ে ছয় হস্ত দীর্ঘ।
আর ইস্রায়েলের ও যিহূদার লোকেরা উঠিয়া জয়ধ্বনি করিল, এবং গয় পর্য্যন্ত ও ইক্রোণের দ্বার পর্য্যন্ত পলেষ্টীয়দের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেল; তাহাতে পলেষ্টীয়দের আহতগণ শারয়িমের পথে গাৎ ও ইক্রোণ পর্য্যন্ত পড়িল।
তাহার পুত্র ইলিয়াদা, তাহার পুত্র তহৎ, তাহার পুত্র সাবদ, তাহার পুত্র শূথেলহ; আর এৎসর ও ইলিয়াদ; দেশজাত গাতের লোকেরা তাহাদিগকে বধ করিল, কেননা তাহারা উহাদের পশু হরণার্থে নামিয়া আসিয়াছিল।
তোমরা কল্নীতে গিয়া দেখ, ও তথা হইতে বড় হমাতে গমন কর, পরে পলেষ্টীয়দের গাতে নামিয়া যাও; সেই সকল রাজ্য কি এই দুই রাজ্য হইতে উত্তম? কিম্বা তাহাদের সীমা কি তোমাদের সীমা হইতে বড়?
সেই দিন আমি যিরূশালেমকে সর্ব্বজাতিরই বোঝাস্বরূপ প্রস্তর করিব; যত লোক সেই বোঝা লইবে, তাহারা ক্ষতবিক্ষত হইবে; আর তাহার বিরুদ্ধে পৃথিবীর সকল জাতি একত্রীকৃত হইবে।