পরে সোর ছাড়িয়া আমরা জলযাত্রা শেষ করিয়া তলিমায়িতে উপস্থিত হইলাম, এবং ভ্রাতৃগণকে মঙ্গলবাদ করিয়া এক দিন তাঁহাদের সঙ্গে রহিলাম।
Cross references
তাহারা তোমাকে মঙ্গলবাদ করিবে ও দুইখানা রুটী তোমাকে দিবে, এবং তুমি তাহাদের হস্ত হইতে তাহা গ্রহণ করিবে।
হোমবলির উৎসর্গ সমাপ্ত করিবামাত্র দেখ, শমূয়েল উপস্থিত হইলেন; তাহাতে শৌল তাঁহাকে মঙ্গলবাদ করণার্থে তাঁহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন।
আর তোমরা যদি কেবল আপন আপন ভ্রাতৃগণকে মঙ্গলবাদ কর, তবে অধিক কি কর্ম্ম কর? পরজাতীয়েরাও কি সেইরূপ করে না?
আর তিনি সোরীয় ও সীদোনীয়দের উপরে বড়ই কুপিত হইয়াছিলেন, কিন্তু তাহারা একমত হইয়া তাঁহার কাছে আসিল, এবং রাজার শয়নাগারের অধ্যক্ষ ব্লাস্তকে সপক্ষ করিয়া সন্ধি যাচ্ঞা করিল, কারণ রাজার দেশ হইতে তাহাদের দেশে খাদ্য সামগ্রী আসিত।
আর কৈসরিয়ায় উপস্থিত হইয়া [যিরূশালেমে] গেলেন, এবং মণ্ডলীকে মঙ্গলবাদ করিয়া তথা হইতে আন্তিয়খিয়ায় চলিয়া গেলেন।
সেই স্থানে আমরা অনেক দিন অবস্থিতি করিলে যিহূদিয়া হইতে আগাব নামে এক জন ভাববাদী উপস্থিত হইলেন।
পরে তিনি তাঁহাদিগকে মঙ্গলবাদ করিয়া, ঈশ্বর তাঁহার পরিচর্য্যা দ্বারা পরজাতিগণের মধ্যে যে সকল কার্য্য সাধন করিয়াছিলেন, তাহার বৃত্তান্ত এক একটী করিয়া তাঁহাদিগকে জানাইলেন।
পরে কয়েক দিন গত হইলে আগ্রিপ্প রাজা এবং বর্ণীকী কৈসরিয়ায় উপস্থিত হইলেন, এবং ফীষ্টকে মঙ্গলবাদ করিলেন।
পরে সুরাকূষে লাগাইয়া আমরা সেখানে তিন দিবস থাকিলাম।
তোমরা আপনাদের সকল নেতাকে ও সকল পবিত্র লোককে মঙ্গলবাদ কর। ইতালিয়ার লোকেরা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে।