Home Bibles প্রেরিতদের কার্য 12:10 · বাংলা বাইবেল
প্রেরিতদের কার্য 12:10 · বাংলা বাইবেল

পরে তাঁহারা প্রথম ও দ্বিতীয় প্রহরিদল পশ্চাৎ ফেলিয়া, যেখান দিয়া নগরে যাওয়া যায়, সেই লৌহদ্বারের কাছে উপস্থিত হইলেন; সেই দ্বারের কবাট তাঁহাদের সম্মুখে আপনি খুলিয়া গেল; তাহাতে তাঁহারা বাহির হইয়া একটা রাস্তার শেষ পর্য্যন্ত গমন করিলেন, আর অমনি দূত তাঁহার নিকট হইতে প্রস্থান করিলেন।

Cross references

আদিপুস্তক 40:3

এবং তাহাদিগকে বন্দি করিয়া রক্ষক-সেনাপতির বাটীতে, কারাগারে, যোষেফ যে স্থানে বদ্ধ ছিলেন, সেই স্থানে রাখিলেন।

আদিপুস্তক 42:17

পরে তিনি তাঁহাদিগকে তিন দিন কারাগারে বদ্ধ রাখিলেন।

গণনা 15:34

আর তাহারা তাহাকে রুদ্ধ করিয়া রাখিল; কেননা তাহার প্রতি কি কর্ত্তব্য, তাহা ব্যক্ত হয় নাই।

যিশাইয় 21:8

আর সে সিংহবৎ উচ্চ শব্দ করিয়া কহিল, হে প্রভু, আমি দিনমানে নিরন্তর প্রহরি-দুর্গে দাঁড়াইয়া থাকি, এবং প্রতি রাত্রিতে আপন পাহারা-স্থানে দণ্ডায়মান রহিয়াছি।

যিশাইয় 45:1

সদাপ্রভু আপন অভিষিক্ত ব্যক্তি, কোরসের, বিষয়ে এই কথা কহেন, আমি তাহার দক্ষিণ হস্ত ধরিয়াছি, আমি তাহার সম্মুখে নানা জাতিকে পরাভব করিব, আর রাজগণের কটিবন্ধ খুলিয়া ফেলিব; আমি তাহার অগ্রে কবাট সকল মুক্ত করিব, আর পুরদ্বার সকল বদ্ধ থাকিবে না।

যোহন 20:19

সেই দিন, সপ্তাহের প্রথম দিন, সন্ধ্যা হইলে, শিষ্যগণ যেখানে ছিলেন, সেই স্থানের দ্বার সকল যিহূদিগণের ভয়ে রুদ্ধ ছিল; এমন সময়ে যীশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন, এবং তাঁহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হউক;

যোহন 20:26

আট দিন পরে তাঁহার শিষ্যগণ পুনরায় গৃহ-মধ্যে ছিলেন, এবং থোমা তাঁহাদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল, এমন সময়ে যীশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন, আর কহিলেন, তোমাদের শান্তি হউক।

প্রেরিতদের কার্য 5:19

কিন্তু রাত্রিকালে প্রভুর এক দূত কারাগারের দ্বার সকল খুলিয়া দিলেন, ও তাঁহাদিগকে বাহিরে আনিয়া কহিলেন, তোমরা যাও,

প্রেরিতদের কার্য 12:4

তিনি তাঁহাকে ধরিয়া কারাগারে রাখিলেন, এবং তাঁহাকে পাহারা দিবার জন্য চারি জনে দল, এমন চারি দল সেনার নিকটে সমর্পণ করিলেন; মনে করিলেন, নিস্তারপর্ব্বের পরে তাঁহাকে লোকদের কাছে আনিয়া উপস্থিত করিবেন।

প্রেরিতদের কার্য 16:26

তখন হঠাৎ মহাভূমিকম্প হইল, এমন কি, কারাগারের ভিত্তিমূল কাঁপিয়া উঠিল; আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল, ও সকলের বন্ধন মুক্ত হইল।

প্রকাশিত বাক্য 3:7

আর ফিলাদিল্‌ফিয়াস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি “দায়ূদের চাবি ধারণ করেন, যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না, ও রুদ্ধ করিলে কেহ খুলে না,” তিনি এই কথা কহেন;

Interlinear

Choose Theme