কিন্তু ধর্ম্মবিরূপক নিঃসার শব্দাড়ম্বর হইতে পৃথক্ থাক; কেননা সেই প্রকার লোক ভক্তিলঙ্ঘনে অধিক অগ্রসর হইবে,
Cross references
আর সকলে ঈশ্বরের গৃহের সম্মুখস্থ চকে বসিয়া সেই বিষয়ের জন্য, ও ভারী বৃষ্টি প্রযুক্ত কাঁপিতেছিল। পরে ইষ্রা যাজক উঠিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা সত্যলঙ্ঘন করিয়াছ, বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়া ইস্রায়েলের দোষ বৃদ্ধি করিয়াছ।
ইফ্রয়িম মিথ্যাকথায় ও ইস্রায়েলকুল ছলনায় আমাকে বেষ্টন করে; এবং যিহূদা এখনও ঈশ্বরের কাছে, বিশ্বস্ত পবিত্রতমের কাছে, চঞ্চল । ইফ্রয়িম বায়ু ভক্ষণ করে ও পূর্ব্বীয় বায়ুর পশ্চাতে দৌড়িয়া যায়; সে সমস্ত দিন মিথ্যাকথা ও উপদ্রব বৃদ্ধি করে, তাহারা অশূরের সহিত নিয়ম স্থির করে, এবং মিসরে তৈল নীত হয়।
তোমাদের শ্লাঘা করা ভাল নয়। তোমরা কি জান না যে, অল্প তাড়ী সূজীর সমস্ত তাল তাড়ীময় করিয়া ফেলে।
ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে।
কারণ অধর্ম্মের নিগূঢ়তত্ত্ব এখনই কার্য্য সাধন করিতেছে; কেবল এখন এক জন যে পর্য্যন্ত সে দূরীভূত না হয়, বাধা দিয়া রাখিতেছে।
কিন্তু ধর্ম্মবিরূপক এবং জরাতুর স্ত্রীলোকের যোগ্য গল্প সকল অগ্রাহ্য কর।
হে তীমথিয়, তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে, তাহা সাবধানে রাখ; যাহা অযথারূপে বিদ্যা নামে আখ্যাত, তাহার ধর্ম্মবিরূপক নিঃসার শব্দাড়ম্বর ও বিরোধবাণী হইতে বিমুখ হও;
এই সকল কথা স্মরণ করাইয়া দেও, প্রভুর সাক্ষাতে দৃঢ় প্রমাণ দেও, যেন লোকেরা বাগ্যুদ্ধ না করে, কেননা তাহাতে কোন ফল দর্শে না, যাহারা শুনে, তাহাদের নিপাত হয়।
কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা, পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া, উত্তর উত্তর কুপথে অগ্রসর হইবে।
তাহারা কুৎসিত লাভের অনুরোধে অনুপযুক্ত শিক্ষা দিয়া কখন কখন একেবারে ঘর উল্টাইয়া ফেলে।
যিহূদীয় গল্পে, ও সত্য হইতে বিমুখ মনুষ্যদের আজ্ঞায়, মনোযোগ না করে।
কিন্তু তুমি মূঢ়তার সকল বিতণ্ডা, বংশাবলি, বিবাদ এবং ব্যবস্থাবিষয়ক বাগ্যুদ্ধ হইতে দূরে থাক; কেননা এ সকল নিষ্ফল ও অসার।
পাছে তিক্ততার কোন মূল অঙ্কুরিত হইয়া তোমাদিগকে উৎপীড়িত করে, এবং ইহাতে অধিকাংশ লোক দূষিত হয়;
আর অনেকে তাহাদের স্বৈরাচারের অনুগামী হইবে; তাহাদের কারণ সত্যের পথ নিন্দিত হইবে।
কারণ তাহারা অসার গর্ব্বের কথা কহিয়া মাংসিক সুখাভিলাষে, লম্পটতায়, সেই লোকদিগকে প্রলোভিত করে, যাহারা ভ্রমাচারীদের হইতে সম্প্রতি পলায়ন করিতেছে।
পরে দেখিলাম, তাহার ঐ সকল মস্তকের মধ্যে একটা মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল, আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের প্রতীকার করা হইল; আর সমুদয় পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল।
এইরূপে সেই পশুর সাক্ষাতে যে সকল চিহ্ন-কার্য্য করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইয়াছে, তদ্দ্বারা সে পৃথিবীনিবাসীদের ভ্রান্তি জন্মায়; সে পৃথিবীনিবাসীদিগকে বলে, ‘যে পশু খড়গ দ্বারা আহত হইয়াও বাঁচিয়া ছিল, তাহার এক প্রতিমা-নির্ম্মাণ কর।’